বিল পাসের পর প্রথম গ্রেফতার, হোয়াটসঅ্যাপে তিন তালাক দিয়ে শ্রীঘরে স্বামী
তিন তালাক বিল পাস হওয়ার পর দিল্লিতে প্রথম তিন তালাকে অভিযোগ জমা পড়ল।
তিন তালাক বিল পাস হওয়ার পর দিল্লিতে প্রথম তিন তালাকে অভিযোগ জমা পড়ল। নতুন আইনে হোয়াটসঅ্যাপে তিন তালাক দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ২৯ বছরের রাইমা ইয়াহার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানিয়েছে পুলিস।

রাইমার অভিযোগ তাঁর স্বামী আতির শামিন তাঁকে হোয়াটসঅ্যাপে তিন তালাক দিয়েছেন। ২০১১ সালের নভেম্বর মাসে আতিরের সঙ্গে বিয়ে হয়েছিল রাইমার। উত্তর দিল্লির আজাদ মার্কেটের নয়া মহল্লায় থাকতেন তাঁরা।
রাইমা পুলিসকে জানিয়েছেন। গত ২৩ নভেম্বর আতির তাঁকে হোয়াটসঅ্যাপে তিন তালাক দেন। তার আগে তাঁর স্বামী হোয়াটঅ্যাপে একটি ফতোয়াও পাঠিয়েছিলেন। ডিসিপি নর্থ নুপুর প্রসাদ জানিয়েছেন, রাইমার অভিযোগের প্রেক্ষিতে নতুন তিন তালাক আইনের ৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে রাইমার স্বামীকেও। তিন তালাক আইন পাসের পর এই ধারায় প্রথম তিন তালাকের অভিযোগে গ্রেফতার করা করা হল কোনও ব্যক্তিকে।












Click it and Unblock the Notifications