স্বামী নিত টাকা, বদলে চার বছর ধরে একাধিক পুরুষের হাতে ধর্ষিতা স্ত্রী

গত চারবছর ধরে লাগাতার একাধিক পুরুষের হাতে ধর্ষণের শিকার হতে হয়েছে এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে দিল্লির অশোক নগর এলাকায়। বিবাহিত এই মহিলাকে পরপুরুষের হাতে তুলে দিয়ে তার বদলে টাকা নিত স্বামী।

নয়াদিল্লি, ২ মার্চ : গত চারবছর ধরে লাগাতার একাধিক পুরুষের হাতে ধর্ষণের শিকার হতে হয়েছে এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে দিল্লির অশোক নগর এলাকায়। বিবাহিত এই মহিলাকে পরপুরুষের হাতে তুলে দিয়ে তার বদলে টাকা নিত স্বামী। ঘটনায় স্বামীকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার ও ধর্ষণের মামলা রুজু হয়েছে। মহিলা জানিয়েছেন, গত চারবছর ধরে নিয়মিত তাঁকে ধর্ষণের শিকার হতে হয়েছে। এদের বেশিরভাগকেই তিনি চেনেন।

স্বামী নিত টাকা, বদলে ৪ বছর পরপুরুষের হাতে ধর্ষিতা স্ত্রী

মহিলার অভিযোগ, প্রত্যেক পুরুষের থেকেই তার স্বামী টাকা নিত। গত ২০ বছর তাদের বিয়ে হয়েছে বলেও পুলিশকে জানিয়েছেন মহিলা। তাঁর একটি চারবছরের পুত্র সন্তান রয়েছে। মহিলার অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই ছেলেকে মেরে ফেলার হুমকি দিত স্বামী। আর সেই ভয়েই এতদিন অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকে।

মহিলার অভিযোগ পেয়েই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কাদের থেকে টাকা নিয়ে অভিযুক্ত ব্যক্তি স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিয়েছিলেন তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+