Delhi Weather: মরসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিল্লি! পারদ আরও নামার পূর্বাভাস

Delhi Weather: উত্তর ভারতের সমতল এলাকার তাপমাত্রা এদিন নেমেছে। বাদ যায়নি দিল্লি। বৃহস্পতিবার সকালে দিল্লির বাসিন্দারা ঠান্ডায় জেগে ওঠেন। এদিন সকালে দিল্লির সফদরজং এলাকার তাপমাত্রা নেমে যায় ৯.২ ডিগ্রি সেলসিয়াসে। যা মরসুমের গড় থেকে দু-ডিগ্রি কম।

এই মরসুমে এটাই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা। প্রথমবার যা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল। ঠান্ডা শুরুর মধ্যে দিল্লি এনসিআর-এ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Delhi Weather

এদিন লোধি রোডের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে জাফরপুর, মুঙ্গেশপুর এবং নরেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১১.২, ১১.৩ এবং ১২.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিল্লি-এনসিআর-এর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে ২৬.৭ থেকে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বুধবার যা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

টানা উত্তর-পশ্চিম বাতাসের প্রবেশের কারণেই দিল্লির তাপমাত্রা হ্রাস বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের মধ্যে দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জাতীয় রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৬ ও ২৭ নভেম্বর দক্ষিণ হরিয়ানা, রাজস্থান ও পশ্চিম হিমালয় অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে। ২৭ নভেম্বর দিল্লিতে যা প্রভাব ফেলবে। এর ফলে দিল্লির কিছু অংশে হাল্কা বৃষ্টি হতে পারে। এই পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে ফের তাপমাত্রা কমবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বিকেলে দিল্লির আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৬৫ শতাংশ। এদিন দিনের বেলার আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তী সময়ে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এদিকে দিল্লিতে আবহাওয়ার এই পরিস্থিতির মধ্যে সকালে দূষণের মাত্রা আরও খারাপ হয়েছে। বাতাসের গুণমান খুব খারাপ বিভাগে রয়েছে। এদিন সকালে AQI ছিল ৩৭৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+