Delhi Earthquake: তীব্র ভূমিকম্প দিল্লিতে, রিখটার স্কেলে মাত্রা ৪.০; এক্স পোস্টে সতর্কবার্তা মোদীর

Delhi Earthquake: কাকভোরে দিল্লি এনসিআরে তীব্র ভূমিকম্প (Strong Tremors)। ভোর ৫টা ৩৬ মিনিটে কেঁপে উঠল রাজধানী। প্রায় ৫ থেকে ৬ সেকেন্ড ধরে স্থায়ী হয় কম্পন। কম্পনের সঙ্গে জোরালো আওয়াজও হয় বলে দাবি স্থানীয়দের। ভূমিকম্পের উপকেন্দ্র (Epicenter) দিল্লির ধৌলাকুঁয়া। ভূমিকম্পের পরই সকলকে সতর্ক থাকার বার্তা দিয়ে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.০। মাটি থেকে ৫ কিমি নিচেই ভূমিকম্পের উৎসস্থল। এদিন তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ।

tremor delhi

দিল্লির ধৌলাকুঁয়ায় দুর্গাবাঈ দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের কাছে ভূমিকম্পের উপকেন্দ্র। কম্পনের জেরে এই এলাকায় একটি হ্রদে ঢেউও লক্ষ্য করা গিয়েছে এদিন। কম্পনের সঙ্গে জোরালো শব্দও শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লেখেন, সকলকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। মোদী বলেন, আফটারশকের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে হবে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। সকলের সুরক্ষা কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। সেই পোস্ট শেয়ার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

নিউ দিল্লি রেলস্টেশনে থাকা এক যাত্রী এদিন সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "দিল্লিতে জীবনে প্রথমবার এত তীব্র ভূমিকম্প অনুভব করলাম। প্রথমে ভেবেছিলাম কোনও দুর্ঘটনা হয়েছে। কিন্তু তারপর একে একে ফোন আসতে থাকে। পরিবারের তরফে ফোন আসে। তারা বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল। সুরক্ষিত আছি কি না, সন্তানেরা খোঁজ নিচ্ছিল।"

স্টেশনে থাকা এক হকার জানান, কম্পন অনুভূত হতেই ভয়ে চিৎকার চেঁচামেচি করেন যাত্রীদের কেউ কেউ। চারিদিকে সবকিছু ব্যাপক শব্দে নড়ছিল। গাজিয়াবাদের এক ব্যক্তি জানান, এহেন কম্পন এর আগে তিনি দিল্লিতে অনুভব করেননি। গোটা বহুতল নড়ে উঠেছিল বলে দাবি তাঁর। নয়ডার সেক্টর ২০-তে প্রাতঃভ্রমণে বেরিয়ে কম্পন অনুভব করেন এক বছর ৫০-এর মহিলা। দক্ষিণ দিল্লিতেও অনুভূত হয় তীব্র কম্পন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+