Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Vote Result 2025: দিল্লির মসনদে ফিরছে বিজেপি! জানেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হতে পারেন? চমকে যাবেন

Delhi Vote Result 2025: ২৭ বছর পর ফের দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি! এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে সংখ্যাগরিষ্ঠের থেকেও বেশি আসনে এগিয়ে কেন্দ্রের শাসকদল। একেবারে অনেকটাই পিছিয়ে আম আদমি পার্টি। অন্যদিকে ভোট গণনার বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও একটা আসনেও এগিয়ে নেই কংগ্রেস। তবে এখনও ভোট গণনা চলছে। তবে প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই উৎসব শুরু করে দিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা।

সদর দফতরের সামনে বাড়ছে ভিড়। সময় যত গড়াচ্ছে ভিড় আরও বাড়ছে। আর এই ফলাফল কিছুটা স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? ইতিমধ্যে একাধিক নাম (Next Chief Minister of Delhi) সামনে আসতে শুরু করেছে (Delhi Vote Result 2025)।

delhi election 2025

যদিও এই প্রসঙ্গে দিল্লির বিজেপি সভাপতি (Bharatiya Janata Party president) বিরেন্দ্র সচদেব (Virendra Sachdeva) জানিয়েছেন, পার্টি কর্মীরাই আসল মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন বলেই মন্তব্য করেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, এখনও পর্যন্ত যা ট্রেন্ড সামনে এসেছে তা আমাদের ধারনা অনুযায়ীই হয়েছে, তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বিরেন্দ্র জানিয়েছেন, দলের নেতারা প্রচণ্ড প্ররিশ্রম করেছেন। তাঁর কথায়, দিল্লির বুকে একাধিক সমস্যা আছে। সেই সমস্যাগুলিকে তুলে ধরেই মানুষের কাছে বিজেপি গিয়েছিল। কিন্তু কেজরিওয়াল বারবার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল। আর সেই কারণেই এই ফল বলে দাবি বিজেপির রাজ্যসভাপতির।

Delhi Vote Result 2025: মুখ্যমন্ত্রী হিসাবে কাদের নাম শোনা যাচ্ছে-

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী পদের দৌড়ে বেশ কয়েকজন নেতা আছে। তাঁদের মধ্যে-

  • Dushyant Kumar Gautam

Dushyant Kumar Gautam দিল্লির মুখ্যমন্ত্রীর দৌড়ে আছেন। করল বাগ বিধানসভা থেকে লড়াই করছেন। কেন্দ্রীয় বিজেপি নজরে রয়েছেন এই নেতা। শুধু তাই নয়, দলিত নেতাও বটে।

  • Parvesh Verma

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং ভর্মার ছেলে প্রবেশ (Parvesh Verma)। কেজরিওয়ালের বিরুদ্ধে তিনিই প্রার্থী।

  • Arvinder Singh Lovely

অরবিন্দর সিং লাভলি (Arvinder Singh Lovely) গান্ধী নগর থেকে বিজেপির হয়ে লড়াই করছেন। দিল্লির প্রাক্তন কংগ্রেস সভাপতি ভোটের আগে বিজেপিতে যোগ দেন। নির্বাচনে বড় একটা ভূমিকা রয়েছে তাঁর।

  • Vijender Gupta

বিজেন্দ্রর গুপ্তা (Vijender Gupta) বিজেপির অন্যতম বর্ষীয়ান নেতা। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনিও আছেন। রাজনীতির দিক থেকে অনেক বেশি অভিজ্ঞ।

  • Satish Upadhyay

মাল্যবিয়তা নগর বিধানসভা আসন থেকে লড়াই করছেন Satish Upadhyay। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। দিল্লি বিজেপির রাজ্যসভাপতি হিসাবেও দায়িত্ব সামলেছেন।

যদিও শেষমেশ কার নাম দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে সামনে আসে সেদিকেই নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+