Arvind Kejriwal: দিল্লি ভোটের আগে নিরাপত্তা বিতর্ক! কেজরিওয়ালকে দেওয়া অতিরিক্ত ফোর্স তুলে নিল পঞ্জাব পুলিশ
Arvind Kejriwal: সামনেই দিল্লি নির্বাচন (Delhi Election 2025। আর সেই নির্বাচনের আগে ফের একবার ধাক্কা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অতিরিক্ত সুরক্ষা কর্মী তুলে নিল পাঞ্জাব পুলিশ। দিল্লি পুলিশের বার্তা পাওয়ার পরেই আম আদমি পার্টি সুপ্রিমোর নিরাপত্তায় থাকায় জওয়ানদের সরিয়ে নিয়েছে সে রাজ্যের পুলিশ প্রশাসন। পাঞ্জাবের এডিজিপি এসএস শ্রীবাস্তব জানিয়েছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ছাড়াও অরবিন্দ কেজরিওয়াল জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল।
সেই মতো দিল্লিতেও কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ঘিরে থাকত পাঞ্জাব পুলিশের জওয়ানরা। যা নিয়ে দিল্লি পুলিশের তরফে আপত্তি জানানো হয়। আর এরপরেই পাঞ্জাব পুলিশের তরফে দিল্লিতে থাকা জওয়ানদের ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানান পাঞ্জাবের এডিজিপি এসএস শ্রীবাস্তব

সম্প্রতি দিল্লিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নিরাপত্তায় পাঞ্জাব পুলিশ কর্মীদের উপস্থিতি উত্তেজনা বাড়িয়েছে। সম্প্রতি একাধিক র্যালি এবং সভায় অতিরিক্ত বাহিনীকে দেখা যায়। একেবারে সশস্ত্র অবস্থায় তাঁদের দেখা যায়। এমনকি পাঞ্জাব সরকারের স্টিকার আটকানো একাধিক গাড়ি দিল্লির রাস্তায় দেখা যাচ্ছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি পুলিশ। এমনকি পাঞ্জাব পুলিশকেও উদ্বেগের বিষয়টি জানানো হয়।
শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও নিরাপত্তা বিধি মেনে চলার ওপর জোর দেয়। এবং পাঞ্জাব পুলিশকে নিয়ম মেনে চলার পরামর্শ দেয় বলে খবর। আর এরপরেই দিল্লি পুলিশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে গুরুত্ব দিয়ে রাতারাতি বাহিনীর সদস্যদের ডেকে নেওয়া হয়েছে বলে পাঞ্জাব পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার হুমকি রয়েছে।
এই অবস্থায় নির্বাচনী প্রচারের সময় কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না দিল্লি পুলিশ। আর এজন্যেই এহেন পদক্ষপ। বলে রাখা প্রয়োজন, সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। আর তা নিয়ে ক্রমশ বাড়ছে উত্তেজনা। এর মধ্যেই কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে নয়া বিতর্ক।












Click it and Unblock the Notifications