Delhi Result 2025: কেজরি থেকে অতীশী, দিল্লিতে পিছিয়ে শুরু করলেন আপ নেতারা, কী বলছে প্রাথমিক ট্রেন্ড?
Delhi Vote Result 2025: গণনা শুরু হতেই দিল্লির বুকে বিজেপি ঝড়। একাধিক কেন্দ্রে এগিয়ে গেল বিজেপি। তাৎপর্যপূর্ণ ভাবে পিছিয়ে থেকে শুরু করলেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল, মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। এমনকি জংপুরা বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন খোদ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা চলছে।
এরপরেই খোলা হবে ইভিএম। ফলে যে কোনও সময় বদলে যেতে পারে এই হিসাব। তবে এখনও পর্যন্ত যে প্রাথমিক ট্রেন্ড সামনে এসেছে তাতে বিজেপি প্রায় ২১ টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে আপ মাত্র ১৩ টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এই ট্রেন্ড সামনে আসতেই নিঃসন্দেহে চাপ বাড়ছে আপ আদমি পার্টির। অন্যদিকে স্বস্তির জয়ের (Delhi Vote Result 2025) আশা করছে বিজেপি।

বলে রাখা প্রয়োজন, নয়াদিল্লি আসন থেকে এবার লড়াই করছেন অরবিন্দ কেজরিওয়াল, জংপুরা থেকে মণীশ সিসোদিয়া এবং কালকাজি থেকে আতিশী এবার ভোটের ময়দানে নামেন। এই সমস্ত কেন্দ্রেই পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি প্রার্থীরা। অন্যদিকে পাটপারগঞ্জ থেকেও পিছিয়ে আছেন আম আদমি প্রার্থী আওধ ওঝা। সত্যেন্দ্র জৈনও পিছিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। শকুর বস্তি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন তিনি।
যদিও জয়ের ব্যাপার আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। সকালেই ভোট গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন তিনি। যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আতিশী বলেন, ''এটা কোনও সাধারণ ভোট নয়। এটা শুভ এবং অশুভের লড়াই। কালকাজি সহ গওটা দিল্লির মানুষ ভালো কাজের সঙ্গেই থাকবে। আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালই এবার দিল্লির ভোট জিতবে বলে আশা আপ নেত্রীর।
#WATCH दिल्ली CM और कालकाजी से AAP उम्मीदवार आतिशी ने दिल्ली विधानसभा चुनाव के नतीजों से पहले कहा, "ये कोई साधारण चुनाव नहीं रहा। ये अच्छाई और बुराई की लड़ाई रही है। ये काम और गुंडागर्दी के बीच लड़ाई रही है। मुझे विश्वास है कि कालकाजी के लोग और पूरी दिल्ली के लोग अच्छाई के साथ… pic.twitter.com/HlCAp9yPuD
— ANI_HindiNews (@AHindinews) February 8, 2025
অন্যদিকে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত বলছে এবার দিল্লির বুকে বিজেপিই ক্ষমতা আসছে। আর তা সামনে আসার পর থেকেই চাঙ্গা বিজেপি শিবির। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, এবার দিল্লিতে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকারে আসবে। একাধিক আসন থেকে বিজেপি জিতবে। যখনই সমাজবাদী পার্টি হেরে যায়, ভিত্তিহীন অভিযোগ করে। আর আজ সবাই তা জেনে গিএয়ছে বলেও তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন এই বিজেপি নেতা।
এই বার দিল্লির ভোটে আপ, বিজেপি সহ সমস্ত দলের ৬৯৯ জন প্রার্থী লড়াই'য়ের ময়দানে নামেন। গতবার অর্থাৎ ২০২০ সালে ৬৬৮ জন প্রার্থী লড়াই'য়ের ময়দানে নেমেছিল। প্রত্যেক কেন্দ্রেই এবার হাড্ডাহাড্ডি যে লড়াই হবে তা ক্রজত দিনের শুরুর সময় থেকে স্পষ্ট।












Click it and Unblock the Notifications