অগ্নিগর্ভ দিল্লি নিয়ে গভীর রাতে অমিত শাহের বৈঠক! মৃত বেড়ে ৭,শুরু ব়্যাফের টহল

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের মধ্যেই ক্রমাগত রাজধানী দিল্লি থেকে একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে। গতকাল রাত পর্যন্ত হিংসার জেরে ২ জন মৃতের খবর উঠে এসেছিল। মঙ্গলবার সকাল হতেই সেই মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭ জনে। সকাল থেকেই টহলে নেমেছে ব়্যাফ।

ব্রহ্মপুরীতে উত্তেজনা

পুলিশ সূত্রের খবর, দিল্লির ব্রহ্মপুরীতে সকাল থেকেই দুইপক্ষের পাথর ছোঁড়াছুঁড়ির খবর আসতে থাকে। আর তার জেরেই সকালেই সেখানে ব়্যাফ নামাতে বাধ্য হয়েছে পুলিশ।

মধ্যরাত পর্যন্ত আগ্নিগর্ভ পরিস্থিতি

দিল্লি পুলিশ সূত্রের খবর মধ্যরাত পর্যন্ত দিল্লি পুলিশের কাছে একের পর এক আগুন লাগবার ঘটনা ঘটেছে। রাত ৩ টে পর্যন্ত পুলিশের কাছে ও দমকলের কাছে এমনই কিছু খবর আসতে থাকে।

মৃত্যু মিছিল অব্যাহত

১৬০ জন মানুষ দিল্লিতে গত সোমবারের সংঘর্ষে আহত হয়েছেন বলে খবর। আহতদের জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, মৃতের সংখ্যা পৌঁছেছে ৭ জনে। গোটা উচ্চরপূর্ব দিল্লি এই মুহূর্তে ত্রস্ত। একের পর এক বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

গভীর রাতে অমিত শাহের বৈঠক

পরিস্থিতি যাতে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রক কোনও কসরৎ ছাড়ছে না। সেই করণেই সোমবার গভীর রাতে পরিস্থিতি পর্যালোচনা করতে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+