দিল্লি হিংসায় ১০০০ জন ঘরছাড়া, রয়েছে একপাক্ষিক উস্কানি! চাঞ্চল্যকর রিপোর্ট পেশ কমিশনের
দিল্লি হিংসা নিয়ে এবার রিপোর্ট পেশ করল সংখ্যালঘু কমিশন। আর সেই রিপোর্টে চাঞ্চল্যকর একের পর এক তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, এক হাজারের বেশি মানুষ দিল্লি থেকে আতঙ্কের জেরে ঘর ছাড়া হয়ে নিজের গ্রামে চলে গিয়েছেন। এছাড়াও একাধিক বক্তব্য উঠে এসেছে এই হিংসার ঘটনা নিয়ে।

হিংসা উপদ্রুত এলাকা ঘুরে কোন রিপোর্ট কমিশনের ?
দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়েছে যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গা ঘুরে এসে রিপোর্ট পেশ করে জাফার উল ইসলাম খান ও কার্তার সিং কোচার রিপোর্ট পেশ করেন। আর সেই রিপোর্টেই বলা হয়েছে যে এই হিংসা এক পাক্ষিক। এক পক্ষের মদতে এই হিংসা দানা বেঁধেছে।

১০০০ জন ঘর ছাড়া
রিপোর্টে বলা হয়েছে, ১০০০ জনের মতো মানুষ দিল্লি ছেড়ে নিজের গ্রামে চলে গিয়েছেন। সেখানে জানানো হয়েছে, যাঁরা এঅই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, তাঁরা প্রবল সাহায্য ছাড়া কিছুতেই নিজের সুস্থ জীবন ফিরে পেতে পারবেন না। দিল্লি সরকারের ঘোষিত ক্ষতিপূরণ এক্ষেত্রে অনেকটাই কম বলে দাবি করা হয়েছে।

মুসলিম ঘরগুলিতে প্রবল ক্ষয়ক্ষতি
কমিশনের বক্তব্য মুসলিম ঘরগুলি যেগুলি দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিস্থিতি খুবই খারাপ। অবস্থা খারাপ দোকান ও ওয়ার্কশপগুলিরও। এমন পরিস্থিতি নিয়ে ১৯৯৯ সালে গঠিত হওয়া সংখ্যালঘু কমিশনের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লি হিংসায় মৃতের সংখ্যা
দিল্লি হিংসার জেরে একের পর এক মৃত্যু সংবাদ উঠে আসছে রাজধানী থেকে। সেখানে র হিংসায় এপর্যন্ত ৫৩ জনের মৃ্ত্যু হয়েছে বলে খবর। হাসপাতালে চিকিৎসাধীন ২০০ জন। আহত প্রায় ১০০০ জন। এমন পরিস্থিতিতে ঘর ছাড়া হতে হয়েছে বহু মানুষকে।












Click it and Unblock the Notifications