অগ্নিগর্ভ দিল্লি: অব্যাহত মৃত্যু মিছিল,নালায় পড়ে আরও দেহ ! পুলিশ নিল কোন পদক্ষেপ

জাফরাবাদ হোক বা গোকুলপুরী, দিল্লির একাধিক এলাকার রাস্তায় এখনও ইতিউতি দেখা যাচ্ছে পুড়ে যাওয়া গাড়ি, দোকানপাটের চিহ্ন। যে রাস্তায় নেমে কখনও পাড়ার ছেলেরা গলি-ক্রিকেট খেলত, সেই রাস্তায় এখন আতঙ্কের নীরবতা। এভাবেই দিল্লির অশান্ত রূপ ক্রমাগত নিজের হাড়-পাঁজরা বের করে এক অস্বস্তিকর ছবি তুলে ধরছে। আর অন্যদিকে মৃতের সংখ্যা যতই বাড়ছে , ততই উচ্চস্বরে উঠছে স্বজনহারার কান্না। রাজধানী জ্বলছে! সেখানের পরিস্থিতি একনজরে দেখে নেওয়া যাক।

নালায় পড়ে আরও মৃতদেহ

নালায় পড়ে আরও মৃতদেহ


বুধবার দিল্লির চাঁদবাগের একটি নালায় ২৬ বছরের ইন্টাালিজেন্স ব্যুরোর অফিসার অঙ্কিত শর্মার গুলিতে ঝাঁঝরা হওয়া মৃতদেহ উদ্ধার হয়েছে নালা থেকে। আর তার ২৪ ঘণ্টা পার হতেই সদিল্লির গোকুলপুরীতে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার হল নালা থেকে। হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।

সতর্কতায় প্রশাসন

সতর্কতায় প্রশাসন

জানা গিয়েছে, দিল্লির জাফরাবাদ, সীলামপুর, বাবরপুর ,গোকুলপুরী এলাকায় যেখানে সংঘর্ষের চেহারা রণক্ষেত্রের আকার নিয়েছে , সেখানে সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রতি মুহূর্তে গ্রাউন্ড রিপোর্টে নজর রাখছেন পরিস্থিতি সম্পর্কে বিশেষ দায়িত্বে থাকা পুলিশ এসএন শ্রীবাস্তব। ইতিমধ্যেই সেখানে সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে গিয়েছে।

গ্রেফতার শতাধিক

গ্রেফতার শতাধিক

ইতিমধ্যেই পরিস্থিতি খানিকটা বাগে এনে শতাধিক মানুষকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এপর্যন্ত ১০৬ জন গ্রেফতার হয়েছে বলে জানা গিয়েছে। কোন সূত্র ধরে সংঘর্ষের সূত্রপাত , তার খোঁজে রয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ।

দিল্লি পুলিশের হেল্পলাইন

দিল্লি পুলিশের হেল্পলাইন

ইতিমধ্যে দিল্লি পুলিশ দুটি হেল্প লাইন চালু করেছে। এই নম্বরগুলি হল 22829334 ও 22829335 । কোথায়ও কোনও সংঘর্ষের খবর পেলে বা সাহায্যের প্রয়োজনে এই নম্বরে ফোন করার আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ। এদিকে, গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+