দিল্লি হিংসা: বন্ধুকধারী শাহরুখ গ্রেফতার উত্তর প্রদেশ থেকে
দিল্লি হিংসায় বন্ধুকধারী শাহরুখ গ্রেফতার
মর্মান্তিক দিল্লি হিংসায় এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে তাকে দেখা গিয়েছিল হাতে বন্দুক ধরে তেড়ে আসতে। দিল্লি হিংসার এমনভাবেই শাহরুখ খান নামের এক যুবকের ছবি উঠে আসে । যার পরিবার গত কয়েকদিন ধরে দিল্লি থেকে নিখোঁজ। সেই শাহরুখ এদিন ধরা পড়ল বরেলি থেকে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল শাহরুখ ও তার পরিবার। দিল্লির জাফরাবাদ হিংসার সময় শাহরুখকে দেখা যায় পিস্তল হাতে। লাল টি শার্ট পরা শাহরুখের সেই ছবিও ভাইরাল হতে শুরু করে। এদিকে, ততক্ষণে সেদিনের হিংসায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশ কনস্টেবলের। তারপর থেকেই শাহরুখের খোঁজে জোরদার তল্লাশি শুরু করে পুলিশ।
উল্লেখ্য, মর্মান্তিক দিল্লি হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ জন। আহত ছাড়িয়েছে হাজার। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০ জন। এমন অবস্থায় পুলিশ শতাধিকজনকে গ্রেফতার করেছে। বহুদিন ধরে পুলিশ শাহরুখকেও খুঁজছিল। যাকে শেষমেশ উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ












Click it and Unblock the Notifications