দিল্লির আইবি অফিসার খুনে নাম উঠছে আপ নেতা হাজি তাহিরের! অভিযোগ ঘিরে চাঞ্চল্য

দিল্লি হিংসায় এপর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৪ জন। শতাধিক আহত। চাঁদবাগে গতকাল এক নালায় ইন্টালিজেন্স ব্যুরোর এক ২৬ বছরের অফিসারের দেহ পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, গুলিতে ঝাঁঝরা হয়ে সেই মৃতদেহ পড়েছিল নালায়। এমন পরিস্থিতিতে এই খুনের নেপথ্যে উঠে আসছে আম আদমি পার্টির নেতা হাজি তাহির হোসেনের নাম। দেখে নেওয়া যাক, হাজি তাহিরকে ঘিরে দিল্লির প্রেক্ষাপটে কী কী তথ্য উঠছে, তা দেখে নেওয়া যাক।

রণক্ষেত্র চাঁদবাগে আই অফিসার খুন ও কিছু তথ্য

রণক্ষেত্র চাঁদবাগে আই অফিসার খুন ও কিছু তথ্য

২৬ বছরের আইবি অফিসারের মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে এই খুনের নেপথ্যে রয়েছেন আম আদমি পার্টির নেতা হাজি তাহির হুসেন। চাঁদবাগ এলাকার ছেলে এই আইবি অফিসারের খুনের নেপথ্যে কেন মুস্তাফাবাদের হাজি তাহিরের নাম উঠছে , তা নিয়েও একাধিক তথ্য আসছে। জানা গিয়েছে, সবে মাত্র চাকরিতে যোগ দিয়ে প্রশিক্ষণে ছিলেন ওই অফিসার। যদিও তাঁর মৃত্যু কর্তব্যরত অবস্থায় হয়নি বলে খবর।

 মুস্তাফাবাদ এলাকায় সংঘর্ষের 'কিংপিন' তাহির

মুস্তাফাবাদ এলাকায় সংঘর্ষের 'কিংপিন' তাহির

দিল্লির মুস্তাফাবাদ এলাকার নেহরু বিহারের ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলার হাজি তাহির। বারবার সংঘর্ষ নিয়ে উস্কানি দিয়েছেন নিজের বক্তব্যে বলে অভিযোগ। আর এলাকাবাসীর দাবি, সেই কারণেই এইভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা।

শুধু উস্কানি নয়, অস্ত্র ছিল তাহিরের বাড়িতে!

শুধু উস্কানি নয়, অস্ত্র ছিল তাহিরের বাড়িতে!

এলাকাবাসীদের অভিযোগ, শুধুমাত্র উস্কানিমূলক বক্তব্যই নয়, অস্ত্রও নিজের বাড়িতে মজুত করছিলেন হাজি তাহির। তাহিরের বাড়ি থেকে ১০০ জন দাঙ্গাবাজ পাথর ছুঁড়তে থাকে বলেও অভিযোগ এলাকাবাসীদের। তাহিরের বাড়ি থেকে পেট্রোল বোমাও ছোঁড়া হতে শুরু হয়। এমন দাবী দাঙ্গার প্রত্যক্ষদর্শীদের।

তাহিরের বাড়িতে দাঙ্গাবাজদের আশ্রয়!

তাহিরের বাড়িতে দাঙ্গাবাজদের আশ্রয়!

আইবি অফিসার অঙ্কিত শর্মা খুনে অভিযুক্ত তাহিরের বাড়িতে সেই রাতে আশ্রয় নিয়েছিল দাঙ্গাবাজরা, এমন দাবি এলাকাবাসীদের। বহুদিন ধরেই এমন হিংসার জন্য ছকও চলেছে তাহিরের ডেরায় বলে অভিযোগ।

 বিজেপি নেতারা একহাত নিলেন আপ নেতাকে!

বিজেপি নেতারা একহাত নিলেন আপ নেতাকে!

কপিল মিশ্র থেকে হরিশ খুরানার মতো বিজেপি নেতারা অঙ্কিত শর্মার মত্যুর জন্য আপ নেতাকেই দায়ী করেছেন। এই বিষয়ে একাধিক ভিডিও-ও বিজেপি নেতারা পেশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে যে স্থানীয় বাসিন্দারা দাঙ্গার নেপথ্যে তাহিরের নাম নিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+