দিল্লি অশান্তি ঘিরে এক মামলায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় আদালত, ধার্য হল জরিমানা

দিল্লি অশান্তি কাণ্ডের সঙ্গে সম্পর্কিত এক মামলা নিয়ে আদালতের তীব্র কটাক্ষের মুখে পড়ে দিল্লি পুলিশ। দিল্লির 'অ্যাডিশনাল সেশন জাজ' এদিন এই মর্মে একটি নির্দেশ পাঠান দিল্লি পুলিশ কমিশনারকে। দিল্লির ঘোন্ডা এলাকার বাসিন্দার দায়ের করা এক মামলায় জানানো হয়েছে যে ২০২০ সালের ২৪ফেব্রুয়ারি অশান্তির মাঝে পড়ে অভিযোগকারীর পায়ে গুলি লাগে। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার অভিযোগ জানানো হলে দিল্লি পুলিশকে ২০২০ সালে মেট্রোপলিটন মেজিস্ট্রেট সেই এফআইআর দায়ের করতে বলেন ২৪ ঘণ্টার মধ্যে। এরপর ঘটনার তদন্ত ঘিরে কী ঘটে , তা নিয়ে এদিনের মামলায় একাধিক প্রসঙ্গ ওঠে।

দিল্লি অশান্তিকাণ্ডের এক মামলায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় আদালত, ধার্য হল জরিমানা

উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনায় আক্রান্ত অভিযোগকারীর অভিযোগের ভিততিতে ভজনপুরা পুলিশ যে ভূমকা নিয়েছে তাতে তারা অভিযুক্তের পক্ষেই গিয়েছে বলে সমালোচনার সুর চড়া করে আদালত। ঘটনার তদন্তও অত্যন্ত উদাসীনভাবে করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে আদালত। এই মর্মে ২৫ হাজার টাকার জরিমানা এই ঘটনার জেরে লাগু করা হয় ভজনপুরা পুলিশ স্টেশনের হাউস অফিসার, সুপারভাইজিং অফিসারের উপর।

এদিকে, পুলিশ জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে এফআইআর-এ নাম তুলে ধরেন অভিযোগকারী , সেই অভিযুক্তদের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ মেলেনি। পুলিশ আরও জানায় যে, যাদের নাম অভিযুক্তের তালিকায় রয়েছে , তারা কেউই ঘটনার দিন শহরে হাজির ছিলনা। ফলে দিল্লির বুকে না থাকায়, তাদের বিরুদ্ধে ঘটনা সম্পর্কিত তথ্য প্রমাণও মেলেনি।

প্রসঙ্গত ২০২০ সালের প্রথমের দিকে দিল্লির বুকে প্রবল অশান্তির ছায়া দেখা যায়। মুহূর্তে পরিস্থিতি হিংসার রূপ নেয়। বহু হতাহতের খবর আসতে থাকে। কার্যত রাজপথে বারুদের গন্ধ উঠে আসতে থাকে! সেই সময় একাধিক মামলা দায়ের হয়েছিল। দিল্লির ঘোন্ডা এলাকার ঘটনাও তারমধ্যে একটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+