সদ্য হাঁটতে শেখা ২১ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ
পশ্চিম দিল্লির গান্ধিনগরে এক ২১ মাসের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠল তার প্রতিবশীর বিরুদ্ধে।
পশ্চিম দিল্লির গান্ধিনগরে এক ২১ মাসের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠল তার প্রতিবশীর বিরুদ্ধে। প্রচন্ড রক্তপাত ও গায়ে একাধিক ক্ষত নিয়ে ওই দুধের শিশুটিতে ভর্তি করা হয়েছে স্থানীয় লোক নায়ক হাসপাতালে।
খবর, দিল্লির গান্ধিনগরের ওই আক্রান্ত শিশু ঘটনার দিন তাঁর বাবার কাছে ছিল বলে জানা যায়। এলাকায় তার বাবা একটি চায়ের দোকান চালায়। সবে মাত্র হাঁটতে শেখা ওই শিশুটি , ঘটনার দিন তার বাবার চায়ের দোকানের আশপাশেই ছিল বলে জানা যায়।

ঘটনার দিন কিছুক্ষণের জন্য ওই চায়ের দোকানের বাইরে ছিলেন শিশুটির বাবা। সেসময়ে অভিযুক্ত হরিরাম যাদব শিশুটিকে অপহরণ করে ও ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হলে গ্রেফতার করা হয় হরিরাম যাদবকে।












Click it and Unblock the Notifications