ব্যাঙ্কে ঢুকে নোট নয় কয়েন ডাকাতি করে পালাল দুর্বৃত্তরা, আজব ঘটনার পিছনে আসল গল্পটা কী
দিল্লিতে ব্যাঙ্কে ঢুকে নতুন নোট চুরির সুযোগ পেয়েও ডাকাতরা বস্তা বোঝাই কয়েন নিয়ে পালিয়েছে।
নোট বাতিলের পর একটা গুজব বাজারে বেশ করে রটেছিল। তা হল, নতুন ৫০০ ও ২ হাজার টাকার নোটে মাইক্রো চিপ রয়েছে। ফলে কেউ তা চুরি ডাকাতি করলে নোটের অবস্থান খুঁজে বের করতে বিন্দুমাত্র সময় লাগবে না।

তবে এই গুজবকে যে সত্যি বলে ধরে নেবে ডাকাতরা তা বোধহয় কেউ আন্দাজ করতে পারেনি। ফলে দিল্লিতে ব্যাঙ্কে ঢুকে নতুন নোট চুরির সুযোগ পেয়েও ডাকাতরা বস্তা বোঝাই কয়েন নিয়ে পালিয়েছে। যাতে কেউ তাদের নাগাল না পেতে পারে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকেই দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে ঠিকা কাজ করে। উত্তর দিল্লির মুখার্জী নগর এলাকায় ব্যাঙ্কটি অবস্থিত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, ৫ ও ১০ টাকার কয়েন ব্যাগে ভরে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা ৪৬টি পলিথিন ব্যাগে লুঠ করে চম্পট দিয়েছিল ডাকাতরা। ধরার পরার পরে জানিয়েছে, নোটে মাইক্রো চিপ রয়েছে বলে ভেবেছিল তারা। তাছাড়া কয়েন ব্যবহারে সুবিধাও হবে বলে তাই ব্যাঙ্ক থেকে নিয়ে তারা চম্পট দিয়েছে।
ব্যাঙ্কের জানালা কেটে ভিতরে ঢোকে চোরেরা। সকালে এক ব্যাঙ্ক কর্মী অফিসে এসে ঘটনা বুঝতে পারেন। পরে দেখা যায় সমস্ত নোট সুরক্ষিত রয়েছে। তবে অনেক কয়েন খোয়া গিয়েছে। পরে পুলিশে অভিযোগ জানানো হলে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দেখে দুর্বৃত্তদের গ্রেফতার করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications