৪৬ ডিগ্রিতে চড়েছে পারদ, তাপমাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা IMD-র
৪৬ ডিগ্রিতে চড়েছে পারদ, তাপমাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা IMD-র
৪৬ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গিয়েছে। তীব্র দহনে পুড়ছে রাজধানী। এই নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছে আইএমসি। এই তীব্র গরমে অসুস্থতা বাড়তে পারে। এই নিয়ে রাজধানী দিল্লিতে স্বাস্থ্যসতর্কতা জারি করা হয়েছে। এপ্রিলের মাঝামািঝ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছিল রাজধানী দিল্লিতে। মার্চ মাসে এবার রেকর্ড তাপমাত্রা পৌঁছে গিয়েছিল। মার্চ মাসে দিল্লিতে ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা পারদ। মার্চ মাসেই তাপ প্রবাহ দেখা গিয়েছিল দিল্লিতে।

জোন ভাগ করে সতর্ক করল আইএমডি
ইতিমধ্যেই আইএমডির তরফে চারটি জোনে ভাগ করা হয়েছে। রেড, ইওলো, গ্রিন এবং অরেঞ্জ এই চারটি জোনে ভাগ করা হয়েছে। আবহাওয়ার অবস্থা অনুযায়ী এলাকাগুলিকে এই চারটি জোনে ভাগ করেছে আইএমডি। তাতে রেড জোনে রাখা হচ্ছে তাপপ্রবাহ প্রবণ এলাকাকে। সেখানে সাধারণ মানুষকে দিনের বলায় বেরোতে নিেষধ করা হয়। সেই সঙ্গে তাপপ্রবাহ মোকাবিলায় একাধিক স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়।

২৮ এপ্রিল তাপপ্রবাহের সতর্কতা জারি
দেশের একাধিক স্থানের তাপমাত্রা নিয়ে উদ্বেগে রয়েছে আইএমডি। ২৮ এপ্রিল নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেকারণে আগে থেকেই বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। সুতির ঢিলে ঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলতে হবে। সুতি ছাড়া কোনও কোনও পোশাক না পরাই ভাল। সেই সঙ্গে বাইরে বেরোলেই ছাতা, টুপি মাথায় দিতে হবে। গা ঢাকা পোশাক পরতে হবে।

কেমন খাবার খাবেন
সেই সঙ্গে হালকা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে আইএমডি। রিচ খাবার এই সময় খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি। ঠান্ড জল খাওয়ার সঙ্গে গ্লুকোজ এবং ওআরএস খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। শশা, তরমুজের মত জলীয় ফল বেশি করে খাওয়া উচিত। হিটস্ট্রোেক যেকোনও সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে কাউকে দেখলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

লু আর আঁধির সতর্কতা
এদিকে দেশের একাধিক প্রান্তে তাপপ্রাহের পাশাপাশি লু-র সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার থেকে রাজস্থান , মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাতে লু বইবে। শনিবার পর্যন্ত উত্তর ও উত্তরপশ্চিম ভারতে তাপপ্রবাহ চলবে। ২৯ এপ্রিল আবার দিল্লিতে আঁধির সতর্কতা জারি করা হয়েছে। ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে বইছে ধুলোর ঝড়। অন্যদিকে আবার উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইবে৷ সিকিমে লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications