সন্তান অবৈধ বলে সন্দেহ, এই 'নাবালক বাবা'র কুকীর্তি শুনলে চমকে উঠবেন
সন্দেহ ছিল যে তার সন্তান অবৈধ, আর সেই সন্দেহের বশবর্তী হয়ে ২ বছরের শিশুকে হত্যা করল তার 'বাবা'।
সন্দেহ ছিল যে তার সন্তান অবৈধ, আর সেই সন্দেহের বশবর্তী হয়ে ২ বছরের শিশুকে হত্যা করল তার 'বাবা'। উল্লেখ্য, যার বিরুদ্ধে শিশু খুনের অভিযোগ রয়েছে, সে একজন নাবালক। নয়াদিল্লির এক ১৭ বছরের নাবালক তার সন্তানকে কেবলমাত্র সন্দেহের বশে খুন করেছে বলে অভিযোগ।

এই অভিযুক্তের স্ত্রীও নাবালিকা বলে জানা গিয়েছে। রাজধানী দিল্লির মঙ্গলপুরীতে শনিবার সন্ধ্যের দিকের এই ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটির মা জানিয়েছে, সে সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরলে দেখে, শিশুটি নিথরভাবে পড়ে রয়েছে বিছানায়। এরপরই মহিলা তাকে হাসপাতালে নিয়ে যায়। যেখানে শিশুটিকেমৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনার কথা জানানো হয় পুলিশকে। পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, সেই শিশুর বাবা সন্দেহের বশে খুন করেছে শিশুটিকে। নাবালক ওই 'বাবা'-র ধারণা ছিল, যে তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে কোনও ব্যক্তির। আর সেই সম্পর্কের ফসলই এই শিশু। উল্লেখ্য, এই দম্পতির বিয়ে হয়েছে ১০ মাস আগে। ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে এই নাবালক এর আগেও বহুবার গ্রেফতার হয়েছে মোবাইল চুরি সম্পর্কিত বহু ঘটনায়।












Click it and Unblock the Notifications