পুলিশ কর্তার গুণধর ছেলের কীর্তি, যার কৃতকর্মের কথা জানলে নিন্দায় ছিঃ ছিঃ করে উঠবেন!
আইনের রক্ষকের ঘরেই আইন লঙ্ঘনকারীর বাস। টানা ৩ সপ্তাহ ধরে এক বিধাবা আর তাঁর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লির এক সাব ইন্সপেক্টরের ছেলে আশিস কুমারের বিরুদ্ধে।
আইনের রক্ষকের ঘরেই আইন লঙ্ঘনকারীর বাস। টানা ৩ সপ্তাহ ধরে এক বিধাবা আর তাঁর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লির এক সাব ইন্সপেক্টরের ছেলে আশিস কুমারের বিরুদ্ধে। ঘটনার জেরে গ্রেফতচার করা হয় ওই ২৩ বছর বয়সী অভিযুক্তকে।
শুধু ধর্ষণেই শেষ নয়, ক্রমাগত চলতে থাকা এই অত্যাচারের ভিডিও করে রাখে অভিযুক্ত । সেই ভিডিও নিয়েই ওই বিধবা ও তাঁর মেয়েকে ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ রয়েছে ধৃত আশিসের বিরুদ্ধে। যাতে তাঁরা পুলিশকে কিছু না জানায়। পুলিশি তদন্তে এরকম ১০ টি ভিডিও ধৃতের মোবাইল থেকে মিলেছে বলে খবর।

ধৃত আশিস কুমার বি.এ. তৃতীয় বর্ষের ছাত্র। যখনই আশিস সেখানে পৌঁছয়া, ও মহিলার মেয়ে দিকে তার নজর পড়তে শুরু করে, তখনই সাহস জুগিয়ে পুলিশকে জানায় ওই বিধবা মহিলা। গ্রেফতারির সময়, আশিস ওই মহিলার বাড়িতে ছিল।
উত্তরাখণ্ড থেকে দিল্লি আসা ওই বিধবা মহিলা গত বছরেই তাঁর স্বামীকে হারায়। তাঁর ১৫ বছররের মেয়ে ক্লাস ১০ এ পড়ে। দিল্লিতে থাকাকালীন এক বাজারে আসিসের সঙ্গে আলাপ হয় ওই মহিলার। সেখান থেকেই তাদের পরিচয়। প্রসঙ্গত, এই ঘটনায় আইপিসি ৩৭৬(ধর্ষণ),৫০৬(অপরাধ মূলক কাজ) সমেত একাধিক মামলা জারি করা হয়েছে আশিসের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications