সুনন্দা পুস্কর মামলার শুনানি শুরু হচ্ছে, চাপ কি বাড়বে শশী থারুরের
সুনন্দা পুস্কর অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানি শুরু হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে।
সুনন্দা পুস্কর অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানি শুরু হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে। এই মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তাঁর স্বামী কংগ্রেস নেতা শশী থারুরের।

দিল্লির সেশন কোর্টের কাছে এই মামলা পাঠিয়েছে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এর পাশাপাশি আদালত দিল্লি পুলিশকে নজরদারি র্পোর্ট জমা করতে বলেছে। যার শুনানি ২১ ফেব্রুয়ারি হতে চলেছে।
এই মামলায় সর্বোচ্চ সাজা হতে পারে ১০ বছর। বিশেষ তদন্তকারী দল এই মামলার তদন্ত করছিল। থারুরের বিরুদ্ধে খুনের অভিযোগ উড়িয়ে দিলেও নিরন্তর মানসিক অত্যাচার করায় সুনন্দা আত্মহনন করেছেন বলে রিপোর্টে জানায়।
এর আগে দিল্লি হাইকোর্টে এক আইনজীবী সুন্দা পুস্কর মামলায় শশী থারুরের জামিন খারিজ করার আবেদন জানিয়ে মামলা হয়। তা খারিজ হয়ে গিয়েছে। আইনজীবী দীপক আনন্দ এই আবেদন করেন।
কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে অত্যাচার সংক্রান্ত ৪৯৮এ ধারা ও আত্মহত্যায় প্ররোচনার জন্য ৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কোনও ধারাতেই তাঁকে গ্রেফতার করেনি পুলিশ।
২০১৪ সালের ১৭ জানুয়ারি সুনন্দা পুস্কর দিল্লির একটি বিলাসবহুল হোটেলে মারা যান। শশী থারুরের বাংলোতে কাজ চলায় বেশ কিছুদিন ধরে দুজনে এই হোটেলে ছিলেন। পরে সেখানেই তাঁকে মৃত উদ্ধার হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications