Delhi Services Act Law: কেন্দ্রের হাতেই 'ক্ষমতা'! 'দিল্লি (সংশোধনী) বিল ২০২৩'- এ সই করলেন রাষ্ট্রপতি
Delhi Services Act Law: 'দিল্লি (সংশোধনী) বিল ২০২৩'- এ সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। আজ শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত বিলে সই করলেন। লোকসভা এবং রাজ্যসভায় তুমুল বিরোধের পরেও পাশ হল এই বিল।
এই বিল নিয়ে বিরোধীরা তুমুল বিক্ষোভ দেখায়। এমনকি বাদল অধিবেশন বয়কটও করে। কিন্তু সেই সমস্ত বিরোধ উপেক্ষা করেই 'দিল্লি (সংশোধনী) বিল ২০২৩'- পাশ হয়। এবং আজ রাষ্ট্রপতির সইয়ের পরেই আইনে পরিণত হল এই বিল। ফলে লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকবে দিল্লিতে আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা।

যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে দিল্লির প্রশাসনিক ক্ষমতা কার থাকবে তা নিয়ে সংঘাত চরমে ওঠে। কেজরিওয়াল সরকার বনাম মোদী সরকারের সংঘাত প্রকাশ্যে এসেছে। যদিও প্রশাসনিক ক্ষমতা থাকা নিয়ে যুগান্তকারী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে দিল্লি পুলিশ, জমি ছাড়া সমস্ত ক্ষমতা রাজ্যের হাতেই থাকবে। যদিও এরপরেই অর্ডিন্যান্স জারি করে। এবং সংশোধনী এনে বিল পাশ করেন শাহ। অগাস্টের শুরুতেই বাদল অধিবেশনে এই বিল পাশ হয়। আর সেই সময় কড়া ভাষায় কেজরিওয়ালকে আক্রমন করেন অমিত শাহ। দুর্নীতিবাজ বলেও আক্রমণ শানান।
শুধু তাই নয়, তাঁর আমলে কাজ করতে নানা সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিল দিল্লির মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন কেজরিওয়াল। এই অবস্থায় আইন কার্যকর করে দিল্লির রাশ কার্যত কেন্দ্র নিজেদের হাতেই রাখল। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
বলে রাখা প্রয়োজন, বাদল অধিবেশনে একগুচ্ছ বিল পাশ করানো হয়। লোকসভা এবং রাজ্যসভাতে পাশ করানো হয়। আজ তেমনই বেশ কয়েকটি বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। যার মধ্যে ডিজিটাল ডেটা সুরক্ষা বিল, জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধন) বিল, এবং জন বিশ্বাস (বিধান সংশোধন) বিল।












Click it and Unblock the Notifications