Delhi Service bill: ১৩১ সাংসদের সমর্থনে রাজ্যসভায় অনুমোদন, কংগ্রেসকে নিশানা অমিত শাহের
মহাজোট ইন্ডিয়ার বিরোধিতা ধোপে টিকল না। রাজ্যসভায় পাস হয়ে গেল দিল্লি পরিষেবা বিল। সোমবার সংসদের উচ্চকক্ষে ১৩১ সাংসদের সমর্থনে পাস হয়ে যায় দিল্লি পরিষেবা বিল। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর অমিত শাহ বললেন সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করছে না এই বিল।
লোকসভায় পাসের পর রাজ্যসভায় কতটা চ্যালেঞ্জের মুখ পড়ে দিল্লি পরিষেবা বিল, তার দিকে নজর ছিল ওয়াকিবহাল মহলের। শেষপর্যন্ত বিরোধী মহাজোট ইন্ডিয়া সঙ্ঘবদ্ধ থাকলেও রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পাস করিয়ে নিল দিল্লির অধ্যাদেশ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় বিলটি নিয়ে বির্তকের সময় বলেছিলেন, সুপ্রিম কোর্টের কোনও আদেশ লঙ্ঘিত করছে না এই অধ্যাদেশটি। এটি জাতীয় রাজধানী দিল্লিতে কার্যকর হবে। দুর্নীতিমুক্ত শাসনের লক্ষ্যে এই বিলটি পাস করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনও রায় লঙ্ঘন করবে না এই অধ্যাদেশ।
এদিন লোকসভায় বিলটি পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভাতেও পাস হয়ে যয়া সহজেই। আগেই অঙ্কটি অনুমেয় ছিল। ওয়াইএসআৎ কংগ্রেস আর বিজেডি বিলটিকে সমর্থন করার পর কোনও সংশয় ছিল না বিলটি পাস করানো নিয়ে। সেইমতই ১৩১ জন সাংসদের সমর্থনে বিলটি পাস হয়ে যায় রাজ্যসভায়।
এই বিলটির বিরুদ্ধে ভোট দেয় ১০২ সাংসদ। ন্যাশনার ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি সরকার সংশোধন বিল এখন আইনে পরিণত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। এই অধ্যাদেশের ফলে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কেন্দ্র নিযুক্ত আমলাদের নিয়ে শাসন ক্ষমতা চালিয়ে নিয়ে যেতে হবে।

এদিন অমিত শাহ তাঁর বক্তব্যে স্মরণ করিয়ে দেন, কংগ্রেসের শাসনেই সংবিধান সংশোধন হয়েছিল। সেই আইনে কেন্দ্রেকে সমস্ত বিষয়ে দিল্লির জন্য আইন প্রণয়ের অধিকার দেয়। সেই অধিকারের মধ্যে পরিষেবাগুলিও অন্যতম। আমি নিশ্চিত করেই বলতে চাই যে বিলের কোনও বিধানই কংগ্রেস শাসনামলে যা ছিল তার থেকে পরিবর্তন করা হয়নি।
অমিত শাহ বলেন, কংগ্রেস এখন আপত্তি জানাচ্ছে তাদের জোটের স্বার্থে। তারা আম আদমি পার্টিকে খুশি করতে চায়। তাই তারা কংগ্রেসের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে। বিলটি দিল্লি সরকারের ক্ষমতা হস্তগত করার জন্য নয়, বরং বিলটি কেন্দ্রের অধিকারের উপর দখলদারি বন্ধ করার জন্য।












Click it and Unblock the Notifications