২০০৫ দিল্লি বিস্ফোরণ: বেকসুর খালাস ২ অভিযুক্ত

২০০৫ সালে নয়াদিল্লিতে পর পর ৩ টি বিস্ফোরণে মারা যান ৬০ জন মানুষ। সেই ঘটনার মূলচক্রী লস্কর জঙ্গি তারিক আহমেদ দরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিলেও বেকসুর খালাস হয়ে যায় বাকি ২জন অভিযুক্ত।

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : ২০০৫ সালে নয়াদিল্লিতে পর পর ৩ টি বিস্ফোরণে মারা যান ৬০ জন মানুষ, আহত হন ২০০ এর ও বেশি মানুষ। সেই ঘটনার মূলচক্রী লস্কর জঙ্গি তারিক আহমেদ দরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিলেও, বেকসুর খালাস হয়ে যায় বাকি ২জন অভিযুক্ত। ঘটনায় বাকি ৫ অভিযুক্ত এখন পাক অধিকৃত কাশ্মীরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে বলে জানা গিয়েছে।[পাকিস্তানে পাঞ্জাব বিধানসভার বাইরে আত্মঘাতী হামলা, দুই পুলিশ আধিকারিক সহ মৃত কমপক্ষে ১৬]

বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া আইনি মামলায় 'প্রসিকিউসনের' চূড়ান্ত ভাবে বিফল হয় । বিস্ফোরণের ২ অভিযুক্তের বিরুদ্ধে কোনও প্রমাণ খাড়া করাতে না পারায়, আদলত ২ অভিযুক্ত মহম্মদ হুসেন ফজলি, মহম্মদ রফিক শাহকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে সূত্রের দাবি।[কাশ্মীরে গ্রামের কিশোরদের নিয়ে জঙ্গি শিবির তৈরির ছক লস্করের]

২০০৫ দিল্লি বিস্ফোরণ: বেকসুর খালাস ২ অভিযুক্ত

অতিরিক্ত দায়েরা আদালতের বিচারক রীতেশ সিং মামলার রায় ঘোষণা করে জানান, বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে বলে লস্কর জঙ্গি তারিক আহমেদ দরকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিস্ফোরণে অভিযুক্ত মহম্মদ হুসেন ফজলি, মহম্মদ রফিক শাহকে বেকসুর ছেড়ে দেওয়া হয় ।[জঙ্গিদের ধন্যবাদ জানালেন সোনম কাপুর?]

প্রসঙ্গত ২০০৫ সালে 'দিপাবলী'র আগের দিন, নয়াদিল্লির পাহারগঞ্জ, কালকাজি, সরোজিনী নগর এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। সেই ঘটনায়, ২০০৮ সালে ঘটনার মূল ষড়যন্ত্রী তারিক আহমেদ দরের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। খুনের চেষ্টা, অস্ত্র মজুতের মতো চরম অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেই ঘটনার নেপথ্যে হাত জঙ্গি সংগঠন ছিল লস্কর- তৈবা-এর।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+