হঠাৎ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, কৃষকদের গতিবিধি নিয়ে নতুন উত্তেজনা দিল্লিতে

কড়া নিরাপত্তার বলয়ে রাজধানী দিল্লি। পাঞ্জাব-হরিয়ানা সীমানায় নতুন করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকাল থেকেই ফের কৃষকরা দলে দল দিল্লির পথে রওনা হয়েছে। কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কৃষকরাও তাঁদের আন্দোলনে সামিল হওয়ার কথা ঘোষণা করেছে।

দিল্লিতে নতুন করে চাপে মোদী সরকার। কুস্তিগীরদের আন্দোলন চলছিলই তারই মাঝে আবার আন্দোলনে সামিল হয়েছে কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। দেশজুড়ে কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছে তারা। কৃষকরা ফের মার্চ করে দিল্লির পথে আসছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর নিরাপত্তা বাড়ানোর হয়েছে।

কৃষকদের গতিবিধি নিয়ে নতুন উত্তেজনা দিল্লিতে

কৃষক আন্দোলনের নেতৃত্বে ছিল এই সংযুক্ত কিষাণ মোর্চা। মোদী সরকারের কৃষি নীতির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনকে শক্তিশালী করেছিল তারা। দিল্লি সেসময় একেবারে থমকে গিয়েছিল। পাঞ্জাব-হরিয়ানা সীমানা অবরুদ্ধ করে আন্দোলন চালিয়েছিল তারা। এক ২ দিন নয় কয়েক মাস ধরে চলেছিল সেই আন্দোলন। ফের সেই আন্দোলনের সিঁদুরে মেঘ দেখেই আগেই তৎপর মোদী সরকার।

কৃষকদের গতিবিধি নিয়ে নতুন উত্তেজনা দিল্লিতে

পাঞ্জাব এবং হরিয়ানা থেকে দিল্লিতে আসার সব রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে। গত ১০ দিন ধরে দিল্লির যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন কুস্তিগীররা। কুস্তিগীর ফাউন্ডেশনের সভাপতি বিজেপি সাংসদ ব্রিজ মোহন সিংকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ েদখিয়েছে তারা। মহিলা কুস্তিগীরকে হেনস্থার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছে।

কৃষকদের গতিবিধি নিয়ে নতুন উত্তেজনা দিল্লিতে

যন্তরমন্তরে গত ১০ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন কুস্তিগীররা। সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে যন্তর-মন্তরে হাজির হয়েছিলেন একাধিক নেতা। তাঁরা কুস্তিগীরদের সঙ্গে দেখা করে গিয়েছেন। পাঞ্জাব হরিয়ানার একের পর এক নেতা আন্দোলনে সামিল হয়েছেন। তারপরেই উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করেছে রাজধানী দিল্লিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+