স্কুলে শিক্ষকদের হেনস্থার জের, মর্মান্তিক পরিণতি ছাত্রীর
দিল্লির এক নামী স্কুলের নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে নয়ডায়।
দিল্লির এক নামী স্কুলের নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে নয়ডায়। দিল্লির অ্যালকন ইন্টারন্যাশনাল স্কুলের ওই ছাত্রীর মৃত্যুর নেপথ্যে স্কুলের শিক্ষকদের হেনস্থা তথা পড়াশুনোর চাপকে দায়ী করেছে পরিবার। ঘটনায় ধৃত ২ শিক্ষক ও স্কুলের প্রিন্সিপাল।

মৃত ছাত্রীর পরিবারের তরফে স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে রয়েছে মূল অভিযোগ। যদিও ওই শিক্ষকের দ্বারা ছাত্রীর 'হেনস্থা' ঘিরে স্কুলের প্রিন্সিপালকে অভিযোগ জানানো হলেও, তিনি কোনও কার্যকরী ব্যবস্থা নেননি বলে পরিবারের অভিযোগ। ছাত্রীর পরিবার জানিয়েছে, কিছু দরকারে বাড়ির বাইরে ছিলেন ছাত্রীটির পরিবারের সদস্যরা। তাঁরা বাড়ি ফিরে দরজা বন্ধ একটি ঘরে ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান।সঙ্গে সঙ্গে তাকে কৈলাস হাসপাতালে ভর্তি করা হলে, ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করা হয়।
পরবর্তীকালে পুলিশ তদন্ত শুরু করলেও, কোনও সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পরিবারের জোরালো দাবি, যে ছাত্রীটিকে পড়াশুনোর নামে হেনস্থা করত তার শিক্ষকরা। গোটা বিষয়টি নিয়ে তারা দ্বারস্থ হচ্ছে আিনজ্ঞের।যদিও এখনও কোনও অভিযোগ থানায় দায়ের করেনি পরিবার। এমনই জানানো হয়েছে পুলিশের তরফে।












Click it and Unblock the Notifications