জেসিবি দিয়ে ঘর বাড়ি ভেঙে জিহাদ নিয়ন্ত্রন করা হয়েছে, বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের
একেই দিল্লিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনাস্থলে বুলডোজার দিয়ে বাড়ি ঘর যথেচ্ছভাবে ঘরবাড়ি ভেঙে দেওয়া নিয়ে বিতর্ক চরমে পৌঁছে গিয়েছে। ঘটনা আদালতে বিচারাধীন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুদিকেই এই ঘটনা নিয়ে কেস চলছে। এসবের মধ্যে বলা যেতে পারে উস্কানিমূলক মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ। তিনি ওই বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়ার কাজকে সমর্থন তো করেইছেন সঙ্গে আবার বলেছেন এটা নাকি জিহাদ নিয়ন্ত্রণ করার এই কাজ করা হয়েছে জেসিবি দিয়ে। এবং ওই জেসিবি'র সম্পূর্ণ নাম তিনি দিয়েছেন জিহাদ কন্ট্রোল বোর্ড। অর্থাৎ ওই গাড়ির মাধ্যমে জিহাদকে নিয়ন্ত্রন করা হচ্ছে।

বিতর্ক কেন ?
ঘটনা হল এই জিহাদ কথাটি সন্ত্রাসবাদীদের মুখে শোনা যায়। এবার দিল্লির সাধারন মানুষের বাড়ি ভেঙে তাকে যদি জিহাদ নিয়ন্ত্রনের কথা বলা হয় এর অর্থ দাঁড়ায় সাংসদ বলছেন উত্তর দিল্লির জাহাঙ্গিরপুরিতে সন্ত্রাসবাদীদের বাস। তাদের জিহাদকে নিয়ন্ত্রন করা হচ্ছে জেসিবি'র মাধ্যমে বাড়ি ঘর ভেঙে দিয়ে।

ঠিক কী বলেছেন সাংসদ ?
উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন দখলদারি অপসারণের জন্য দিল্লির জাহাঙ্গীরপুরীতে একটি ধ্বংস অভিযান শুরু করার কয়েক ঘন্টা পরে, বিজেপি সাংসদ নরসিমা রাও টুইটারে বলেন যে জেসিবি 'জিহাদ কন্ট্রোল বোর্ড'-এর সমান। তার টুইটে তিনি ওই যানটির একটি ছবি সহ লিখেছেন "JCB = জিহাদ কন্ট্রোল বোর্ড #BulldozerBaba" ।

কেন হ্যাশট্যাগ বুলডোজার বাবা ব্যাবহার করেছেন সাংসদ ?
এই বুলডোজার বাবা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বেআইনি নির্মাণ সেই রাজ্যে ধ্বংস করে দেন বলে তাঁর এই নাম হয়েছে। আর উত্তর দিল্লির কর্পোরেশন বিজেপি শাসিত। তাঁদের দাবি করে জাহাঙ্গিরপুরিতে সব বেআইনি নির্মাণ আছে। তাই সেখানকার বেআইনি লোকজন সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়াচ্ছে। তাই সেই সব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হোক। এই সব বলে সেখানে যথেচ্ছ বুলডোজার চালিয়ে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও মানা হয়নি। কেস চলছে দিল্লি হাইকোর্টেও। হবে তা নিয়ে শুনানিও।

আজকের ঘটনা কী ছিল ?
বুধবার, বেশ কয়েকটি বুলডোজার জাহাঙ্গিরপুর এলাকায় দোকান ও বাড়িঘর ভেঙে দেয়, সুপ্রিম কোর্ট ধ্বংস অভিযান স্থগিত করার কথা বললেও চলে অভিযান। দিল্লি হাইকোর্ট আবার বৃহস্পতিবার বিষয়টি শুনানির হবে বলে জানিয়েছে। উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই অভিযানের ঘোষণা আগেই করেছিল এবং মঙ্গলবার এলাকায় ভারী পুলিশ মোতায়েন করার অনুরোধ করেছিল। দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্তা বলেন যে শনিবার জাহাঙ্গীরপুরিতে সাম্প্রদায়িক হিংসার জন্য অভিযুক্তরা 'অবৈধ নির্মাণে' বাস করছিলেন এবং তাদের ভেঙে ফেলার দাবি করেছিলেন।
প্রসঙ্গত , শনিবার সন্ধ্যায় দিল্লির জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তীর মিছিলে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়। আহত হযন নয়জন। দিল্লি পুলিশ এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য ২৫ জনকে গ্রেপ্তার করেছ এবং তদন্তও চলছে। এদের মধ্যে অনেক অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষ সহ দুই কিশোর ছিল। অভিযুক্তদের অন্যতম মহম্মদ আনসার, যে ওই ঘটনার মূল ষড়যন্ত্রকারী, এবং সোনু, যাকে সংঘর্ষের সময় একটি পিস্তল থেকে গুলি করতে ভিডিওতে দেখা গিয়েছিল এদের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications