দিল্লির আপ মন্ত্রীর পদত্যাগ, কনভার্সন ইভেন্টে উপস্থিতি নিয়ে বিতর্কের পরই সিদ্ধান্ত
দিল্লির আপ মন্ত্রীর পদত্যাগ, কনভার্সন ইভেন্টে উপস্থিতি নিয়ে বিতর্কের পরই সিদ্ধান্ত
দিল্লির আপ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম পদত্যাগ করলেন। শুক্রবার দিল্লিত কনভার্সন ইভেন্ট বা ধর্মান্তরণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তারপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। দিল্লির সমাজকল্যাণমন্ত্রী ওই অনুষ্ঠানে হাজির হওয়ার পর বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তারপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

শুক্রবার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও-তে দেখা গিয়েছিল আম আদমি পার্টির ওই নেতা তথা দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম একটি ধর্মান্তর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেই অনুষ্ঠানে হিন্দু দেবতাদের নিন্দা করা হয়েছে বলে অভিযোগ। অনুষ্ঠানে শয়ে শয়ে লোক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করার এবং হিন্দু দেবতাদের ঈশ্বর হিসেবে বিবেচনা না করার কথা বলা হয় ওই অনুষ্ঠানে।
এই ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে বিজেপি। দিল্লির সরকারের উপর আক্রমণ নেমে আসে। দাবি জানায়, অবিলম্বে ওই মন্ত্রীকে বরখাস্ত করতে হবে। যিনি মন্ত্রী হয়ে এক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্য ধর্মের প্রতি নিন্দা সহ্য করছেন, তাঁর মন্ত্রিত্বে থাকার যোগ্যতা নেই।
শুক্রবার গুজরাতের ভদোদরায় অরবিন্দ কেজরিওয়ালের সমাবেশের আগে আম আদমি পার্টির বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে যায়। আপ সুপ্রিমো কেজরিওয়ালের বিরুদ্ধেও পোস্টার পড়ে। পরে সমাবেশের আগে পার্টি কর্মীরা অনেকাংশেই ওই পোস্টার সরিয়ে ফেলে। যে পথ দিয়ে কেজরিওয়াল আসবেন, সেই পথের পোস্টার ও ব্যানার সরানো হয়। আপ বিরোধী পোস্টার ও ব্যানার সরানোর পরই সভা শুরু হয়।
বেশিরভাগ পোস্টারই ছিল মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের হিন্দু-বিরোধী অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং হিন্দু-বিরোধী বক্তব্যের প্রতিবাদ করে। গুজরাতের ভদোদরায় ক্ষমতাসীন বিজেপির সমর্থকরা তিরঙ্গা সমাবেশের আগে বিক্ষোভও প্রদর্শন করে। আপের ব্যানার ছিঁড়ে ফেলে। এর ফলে উত্তেজলা তৈরি হয়।
এবার গুজরাত নির্বাচনে পাখির চোখ করেছে আম আদমি পার্টি। কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টিও বিজেপির মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা সভার পর সভা করছেন মোদী-রাজ্য। এই অবস্থায় দিল্লিতে এরবহিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভার এক সদস্যের হিন্দু-বিরোধী মন্তব্যের একটি ভিডিও পেয়ে গিয়েছেন। সেটিকে হাতিয়ার করে কেজরিওয়াল ও আপকে নিশানা করছে বিজেপি। বিজেপির এই আক্রমণের হাত থেকে বাঁচতেই মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম পদত্যাগ করলেন। এরপর আম আদমি পার্টি বার্তা দিতে পারবে, তাঁরা হিন্দু-বিরোধী মন্তব্যের জন্য মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications