Delhi Robbery: ফের দুঃসাহসিক লুঠ রাজপথে, কয়েক সেকেন্ডে ছিনতাই ঘুম উড়িয়েছে দিল্লি পুলিশের

ফের দিল্লির রাজপথে লুঠ। এবারও প্রকাশ্যে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে সেকেন্ডের মধ্যে ব্যবসায়ীর গাড় থেেক টাকা নিয়ে চম্পট দিল ডাকাতরা। এবার ঘটনাস্থল দিল্লির কাশ্মীরি গেট এলাকা। কয়েকদিন আগে একই কায়দায় দিল্লির প্রগতি ময়দান এলাকায় লুঠ চালিয়েছিল দুষ্কৃতিরা।

পর পর ২ দিন একই কায়দায় দিল্লির রাজপথে লুঠ চালানোর ঘটনা করল। একেবারে জনবহুল রাস্তার মাঝেই ব্যবসায়ীর গাড়ি থামিয়ে বাইকে করে টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে এখনও অন্ধকারে দিল্লি পুলিশ।

কয়েক সেকেন্টে ছিনতাই ঘুম উড়িয়েছে দিল্লি পুলিশের
Photo Credit: পিটিআই

তবে এর নেপথ্যে যে একটি গ্যাং কাজ করছে তাতে কোনও সন্দেহ নেই। কারণ একই কায়দায় পর পর ২ দিন টাকা লুঠের ঘটনা ঘটেছে। গত ২৪ জুন দিল্লির প্রগতি ময়দান এলাকায় মাঝ রাস্তায় ব্যবসায়ীর গাড়ি থামিয়ে বন্দুক দেখিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিয়েছিল দুষ্কৃতিরা।

ঠিক তার ৩ দিনের মধ্যে দিল্লির কাশ্মীরি গেট এলাকায় একই ভাবে ঘটল ডাকাতির ঘটনা। মাঝ রাস্তায় ব্যবসায়ীর গাড়ি থামিয়ে বন্দুক দেখিয়ে ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম ডাকাতির ঘটনায় এক ডেলিভারি এজেন্টের তথ্য পেয়েছে তারা। এক ডেলিভারি এজেন্ট তার দলবল নিয়ে সেই টাকা লুঠ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে সেই দুঃসাহসিক ডাকাতির ঘটনা দেখে রীতিমতো ঘুম ছুটেছে দিল্লি পুলিশের। কয়েক সেকেন্ডের মধ্যে নিখুঁত পরিকল্পনায় বাইক আরোহী চার যুবক ২ লক্ষ টাকা লুঠ করে নিয়ে চম্পট দেয়। তাদের সকলের মাথায় হেলমেট ছিল। সেকারণে মুখ দেখা যায়নি সিসিটিভিতে।

দিল্লি পুলিশ সেই ঘটনার পরে জানিয়েছিল যে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার পরে ফের সেই একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটল কীভাবে তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। তাহলে কি পুরো পরিকল্পনার নেপথ্যে কোনও গ্যাং কাজ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+