দিল্লির রাস্তায় পরিবারের সামনে পিটিয়ে খুন বাইক চালক
নয়াদিল্লি, ৬ এপ্রিল : এক বাইক আরোহীকে পরিবারের লোকেদের সামনেই পিটিয়ে মারার ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে।
গতকাল রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ মধ্য দিল্লির তুর্কমান রোড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন তুর্কমান গেট এলাকা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন শাহনাওয়াজ নামে এক ব্যক্তি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। রাস্তায় যেতে যেতে একটি আই-২০ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাঁর বাইকের।

সেই সময় ওই আই-২০ গাড়ির ভিতরে থাকা ৩-৪ জন লোক নেমেই বচসা শুরু করেন। অভিযোগ, এরপরই রাস্তায় ফেলে শাহনাওয়াজকে গুরুতরভাবে মারধর করা হয়। এরপর পরিবারের লোকেরা আহত শাহনাওয়াজকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনা ও পুলিশি অপদার্থতায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষ। রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন তাঁরা। এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে ঘটনাস্থলে। স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে ওই চত্ত্বরে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications