Delhi Result 2025: মহারাষ্ট্র মডেলেই দিল্লিতে জয় পেল বিজেপি! ফলাফল ঘোষণার পরই বিস্ফোরক সঞ্জয় রাউত

হরিয়ানা, মহারাষ্ট্রের পর এবার দিল্লি, ২০২৪ সালের লোকসভা ভোটের পর আরও একটা রাজ্যের ক্ষমতা দখলের পথে বিজেপি। মহারাষ্ট্রের মতোই দিল্লিতেও নিরঙ্কুশবাবে ক্ষমতা দখল করতে চলেছে গেরুয়া শিবির। মহারাষ্ট্রে ভোটের ফলাফল প্রকাশের পর চার মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু ভোটের ফলের কারচুপি নিয়ে এখনও সরব বিরোধী শিবির। দিল্লি ভোটের ফল প্রকাশিত হতেই সেই বিতর্ক উস্কে দিলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।

তিনি অভিযোগ করেছেন, দিল্লিতে ভোটার তালিকাতেও মহারাষ্ট্র প্যাটার্ন পুনরাবৃত্তি তকে জালিয়াতি করেছে বিজেপি। এর আগে মহারাষ্ট্র ভোটেও একই দাবি তুলেছিল বিরোধী শিবির। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) ,কংগ্রেস এবং এনসিপি-র শরদ পাওয়ার গোষ্ঠীর সাথে জোট করে ভোটে নামলেও শোচনীয় পরাজয় ঘটে। সঞ্জয় রাউত দাবি করেছেন নির্বাচন কমিশন একটি গুরুতর অন্যা দেখেও চোখ বন্ধ করে আছে।

সঞ্জয় রাউত শনিবার বলেছেন, নির্বাচন কমিশন এবং দিল্লির কেন্দ্রীয় সরকার একই মনোভাব নিয়ে চলছে। ভোটার তালিকায় ব্যাপক কারচুপি করা হচ্ছে। মহারাষ্ট্র প্যাটার্ন তৈরি হয়েছে এবং এই মহারাষ্ট্র প্যাটার্ন দিল্লিতেও প্রয়োগ করা হয়েছে।

একইসঙ্গে সঞ্জয় রাউত দাবি করেছেন, নির্বাচন কমিশন সব কিছু জানার পরও কোনও ব্যবস্থা নিচ্ছে না। মহারাষ্ট্রে পাঁচ মাসে মহারাষ্ট্রে যে ৩৯ লক্ষ ভোট বৃদ্ধি পেয়েছে তাদের কেউ বিহারে চলে যাবে, কেউ কেউ দিল্লিতে যাবে। সবাই ভাবছে মানুষ ভোট দিয়ে বিজেপিকে জেতাচ্ছে কিন্তু মানুষের ভোটে বিজেপি জিতছে না। জোর করে তারা জয় পাচ্ছে।

একইসঙ্গে তিনি আরও দাবি করেছেন কংগ্রেস এবং আপ একসঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে ফলাফল ভিন্ন হত। তাঁর কথায়, কংগ্রেস এবং আপ উভয়ের প্রধান বিরোধী বিজেপি। তাদের উভয়রেই লক্ষ্য বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা। তাহলে দুই দল একে অপরের সঙ্গে জোট না করে একে অপরের বিরুদ্ধে লরাই করল কেন, জোট হলে বিজেপির পরাজয় নিশ্চিত হত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+