Delhi Result 2025: নিজেদের মধ্যেই লড়াই করুন... দিল্লি ভোটের ফল দেখেই ইন্ডিয়া জোটকে কটাক্ষ ওমর আবদুল্লাহের
ইন্ডিয়া জোটের সঙ্গী হলে দিল্লি ভোটে আলাদাভাবে লড়াই করেছে। ভোটের ফল প্রকাশের পর থেকেই দেখা যাাচ্ছে এবার দিল্লি দখলের পথে বিজেপি। ইন্ডিয়া জোটের সঙ্গী হয়েও কেন দিল্লি বিধানসভা ভোটে আপ এবং কংগ্রেস পৃথকভাবে লড়াই করল সেটা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল। ভোটের প্রাথমিক ফলা প্রকাশ্যে আসার পরই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
শনিবার সকালে দিল্লিতে ভোটের গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক ট্রেন্ডে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আম আদমি পার্টি দিল বিজেপির কাছে হারাতে পারে। দিল্লি ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসার পরই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইন্ডিয়া জোটের অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করেছেন। নিজেদের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে আসন সমঝোতা না করেই দিল্লির ভোটে পৃথক ভাবে লড়াই করেছে কংগ্রেস-আপ। যার সুবিধা পাচ্ছে বিজেপি।

আবদুল্লাহ এর আগে বলেছিলেন যে জোটের নেতৃত্ব এবং এজেন্ডা সম্পর্কে নিজের মনোভাব স্পষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন, ইন্ডিয়া জোট কেবল মাত্র সংসদের অধিবেশনের জন্য হয়ে থাকলে তা ভেঙে দেওয়া উচিত। যদিও শনিবার ফলাফল প্রকাশের দিনে নয়াদিল্লি আসনের কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত বলেন, "জোট সম্পর্কে আমার কোনও ধারণা নেই। এটি হাইকমান্ডের সিদ্ধান্ত। ভোট গণনা হতে দিন।
Aur lado aapas mein!!! https://t.co/f3wbM1DYxk pic.twitter.com/8Yu9WK4k0c
— Omar Abdullah (@OmarAbdullah) February 8, 2025
উল্লেখ্য এর আগে জম্মু-কাশ্মীর বিধানসভায় জোট লড়াই করে কংগ্রেস ও এনসি। ৯০ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় আসন সংখ্যার বিচারে এনসি একক বৃহত্তম দল হয়েছে। ৪২টি আসনে তারা জয় পেয়েছিল। জোটসঙ্গী কংগ্রেস জিতেছে ছয়টি আসনে। 'ইন্ডিয়া' জোটের দখলে রয়েছে ৪৮ আসন।












Click it and Unblock the Notifications