Delhi Result 2025: আম আদমি পার্টির পরাজয়ে সঙ্গী হারালেন মমতা, আবার 'একা' হয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী
২০১৩ সালে দিল্লির ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি। এরপর গত ১২ বছর ধরেই রাজধানী রাজ্যের ক্ষমতায় ছিল আপ। কিন্তু এবার দিল্লি দখলের পথেই বিজেপি। আম আদমি পার্টিকে হারিয়ে নিরঙ্কুশ হবে দিল্লির ক্ষমতা দখল করতে চলেছে গেরুয়া শিবির। কেজরিওয়ালের দলের হারে একদিকে যেমন বিজেপি বিরোধী রাজ্যের সংখ্যা আরও একটা কমে গেল তেমনই ধাক্কা খেলো ইন্ডিয়া জোটও।
সর্ব ভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের শরিক হলেও দিল্লি বিধানসভা ভোটে আলাদা ভাবেই লড়াই করেছে আপ এবং কংগ্রেস। তবে আম আদমি পার্টির হারে আবার একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সেপ্টেম্বর মাসে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তাফা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

কেজরির বিরুদ্ধে লিকার দুর্নীতির অভিযোগ ওঠে এরপর দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেন অতিশী। এর ফলে বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ভারতবর্ষে আরও একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ফলে সঙ্গী পেয়েছিলেন বাংলা দিদি। কিন্তু কয়েক মাসের ব্যবধানে ফের একবার একাই হয়ে গেলেন মমতা। আপ সরকারের পরাজয় আপাতত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই। মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আপাতত মমতা ছাড়া এই মুহূর্তে দেশে কেউ নেই।
১৯৬৩ সালে দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন উত্তরপ্রদেশের সুচেতা কৃপালিনী। এরপর এই তালিকায় যু্ক্ত হয়েছেন জয়লতিলা, মায়াবতী, সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত , উমা ভারতী, বসুন্ধরা রাজে সিন্ধিয়া সহ একাধিক নাম। তবে বর্তমানে অতিশী সরকারের বিদায়ে একাই হয়ে গেলেন মমতা।
এমনিতেই আপের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। কেন্দ্রীয় বিরোধিতায় বারবারই একই অবস্থান নিয়েছে আপ এবং তৃণমূল। বরাবরই কেজরিওয়ালের পাশে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটে কংগ্রেসের দাদাগিরি নিয়েও সরব হয়েছেন কেজরিওয়াল এবং মমতা। দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছিল মমতা কেন্দ্রের প্রতিহিংসার তত্ত্ব তুলে ধরে কেজরিওয়ালের পাশে ছিলেন কিন্তু ভোটের লড়াইয়ে হারতে হলো কেজরিওয়ালকে।
আগামী বছর বাংলার বিধানসভা ভোট। বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে কেজরির হার থেকে কি শিক্ষা নিলেন মমতা?












Click it and Unblock the Notifications