Delhi Result 2025: দিল্লি দখলের পথে বিজেপি! প্রাথমিক ট্রেন্ডে আপকে টেক্কা দিয়ে দিল্লিতে লিড গেরুয়া শিবিরের
২০২৪ সালে লোকসভা ভোটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি এনডিএ। জোট সরকার গঠন করতে হয়েছে নরেন্দ্র মোদীকে। প্রশ্ন উঠেছিল মোদী ম্যাজিক কি ফিকে হয়ে গিয়েছে। লোকসভা ভোটের পর চার রাজ্যের ভোটের মধ্যে হরিয়ানা এবং মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছিল বিজেপি। এবার রাজধানী রাজ্যের ক্ষমতা দখলের পথে বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে দিল্লি দখলের পথেই বিজেপি।
১৯৯৩ সালের পর বিজেপি আবার রাজধানী ক্ষমতায় ফিরতে চলেছে। প্রাথমিক যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বিজেপি এগিয়ে এখনও ২১ টিরও বেশি আসনে । অন্যদিকে আপ মাত্র ১৩ টি আসনে এগিয়ে রয়েছে । কংগ্রেস একটি। ফলে প্রাথমিক ট্রেন্ড বজায় থাকলে দিল্লিতে পদ্ম ফুটতে চলেছে।

এক্সিট পোলের ফলে দেখা গিয়েছিল, ১৯৯৩ সালের পর আবার দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। ক্ষমতা হারাতে চলছে আপ। একদা দিল্লির শাসক দল কংগ্রেস এবার খাতা নাও খুলতে পারে এই ভোটে। প্রাথমিক ট্রেন্ডে অন্তত বুথ ফেরত সমীক্ষা মিলে যাওয়ার ইঙ্গিতই পাওয়া গিয়েছিল।
এবার দিল্লির ক্ষমতা দখল করতে প্রথম থেকেই সক্রিয় ছিল বিজেপি। তার ওপর দশ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পরে পার্টি আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে উঠেছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও। দুর্নীতির অভিযোগ উঠেছে আম আদমি পার্টির সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে।
৭০ আসনের দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬। প্রাথমিক ট্রেন্ডে ধরে রাখতে পারলে দিল্লিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ম্যাজিক ফিগার টপকে যেতে পারে বিজেপি। দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়ে গিয়েছে সকাল ৮টা থেকে। বিজেপির ওম প্রকাশ শর্মা, সঞ্জয় শর্মা, সঞ্জয় গয়াল, কপিল মিশ্র, রবিন্দর গুপ্তরা এগিয়ে আছেন প্রাথমিক ফলাফলে।
উল্লেখ্য দিল্লি বিধানসভা ভোটে বিজেপি জনতা দল ইউনাইটেড ও লোক জনশক্তি পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে। এই দুটি দলকে বুরারি ও দেওলি আসন ছেড়ে দেওয়া হয়েছিল। কংগ্রেস ও আপ ইন্ডিয়া জোটের শরিক হলেও দিল্লি ভোটে আলাদাভাবে লড়াই করেছে।












Click it and Unblock the Notifications