দিল্লিতে শেষ তিন বছরের মধ্যে সর্বনিম্ন AQI রেকর্ড হল আজ, বাতাসের মান সন্তোষজনক
দিল্লিতে বিজেপি সরকার গঠনের ৩ মাস চলছে। প্রায় ২৭ বছর পর দিল্লির মসনদে বসেছে বিজেপি। বিজেপির এই জয়ে তাঁদের মূল লক্ষ্য মাত্রা ছিল রাজধানীকে দূষণ মুক্ত করা। অন্তত সেই স্ট্র্যাটেজি নিয়েই ভোট যুদ্ধের ময়দানে নেমেছিল বিজেপি। আর তাতেই কাজে এসেছিল এক্স ফ্যাক্টর। আর এবার দিল্লির আবহাওয়া বুঝিয়ে দিল বিজেপি তার দেওয়া কথা রেখেছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, রবিবার দিল্লির বায়ুর মান 'সন্তোষজনক' স্তরে পৌঁছেছে, যেখানে বায়ু মানের সূচক (AQI) ৮১ রেকর্ড করা হয়েছে। এটি গত তিন বছরে ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দিল্লিতে রেকর্ড করা সর্বনিম্ন AQI।

দিল্লি-এনসিআর জুড়ে বাতাসের মানের উন্নতি
- দিল্লির গড় AQI ছিল ৮৫ (১৫ মার্চ বিকেল ৪টা পর্যন্ত)
- গুরুগ্রামে AQI রেকর্ড করা হয়েছে ৭০
- নয়ডার AQI ৭৪, গ্রেটার নয়ডায় ৫২
- গাজিয়াবাদের AQI ৭৬
দিল্লির আবহাওয়ার পূর্বাভাস
স্বাভাবিক ভাবেই এদিন সকালে দিল্লিবাসীর মন ভাল হয়ে যায়। কেননা তারা প্রায় বহু বছর পর দূষণমুক্ত বাতাস আজ ঘ্রাণ করতে পারে। এতদিন পর্যন্ত, দিল্লির বাতাসে নিঃশ্বাস নেওয়াটাই হয়ে গিয়েছিল কষ্টকর। তবে আজ সেই ছবিটা বদলানোয় খুশি হন দিল্লিবাসী।
রবিবার সকালে আকাশ ছিল আংশিক মেঘলা, দিনের বেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭°C, সর্বোচ্চ ৩২°C থাকতে পারে বলে জানা যাচ্ছে। দিল্লি ও আশেপাশের অঞ্চলে ২০-৩০ কিমি/ঘণ্টা গতির বাতাস আজ বইতে পারে বলে জানা যাচ্ছে।
AQI স্তরের শ্রেণীবিভাগ
বাতাসের দূষণ লেভেলকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। যেমন -
- ০-৫০: ভালো
- ৫১-১০০: সন্তোষজনক
- ১০১-২০০: মাঝারি
- ২০১-৩০০: দূষিত
- ৩০১-৪০০: খুব খারাপ
- ৪০১-৫০০: গুরুতর
AQI উন্নতির ফলে দিল্লির বাসিন্দারা কিছুটা স্বস্তি পেলেও, আবহাওয়ার পরিবর্তন ও বাতাসের গতি আগামী দিনে বায়ুর মানের উপর প্রভাব ফেলতে পারে। তবে এই ক্ষেত্রে বিজেপির কী ভূমিকা রয়েছে, তা স্পষ্ট না হলেও স্থানীয়রা অনেকেই মনে করছেন বিজেপি সরকার কথা রেখেছে।












Click it and Unblock the Notifications