রাজধানী দিল্লিতে ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ, লকডাউনেই বাজিমাত

দিল্লিতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমে দাঁড়িয়েছে ২২৬০। শনিবারের এই পরিসংখ্যান এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। জাতীয় রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪.১৫ লক্ষেরও বেশি। আর মৃত্যুর সংখ্যা ২৩,০১৩ হয়েছে।

দিল্লিতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমে দাঁড়িয়েছে ২২৬০। শনিবারের এই পরিসংখ্যান এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। জাতীয় রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪.১৫ লক্ষেরও বেশি। আর মৃত্যুর সংখ্যা ২৩,০১৩ হয়েছে। দিল্লির স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টার মধ্যে ১৮২ জনের প্রাণহানি ঘটে।

রাজধানী দিল্লিতে ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ

দিল্লিতে ১ এপ্রিলের দৈনিক সংক্রমণ ছিল ২৭৯০টি। এই সংখ্যাই ছিল এপ্রিল-মে মাসের মধ্যে সর্বনিম্ন। তারপর ২২ মে শনিবার দৈনিক সংক্রমিতের যে সংখ্যা রেকর্ড করা হয়, সেটাই এখন পর্যন্ত করোনা দ্বিতীয় তরঙ্গে এপ্রিল-মে মাসের মধ্যে সর্বনিম্ন। রাজধানী দিল্লিতে কোভিড-১৯ ইতিবাচক হার কমে দাঁড়িয়েছে ৩.৫৮ শতাংশে।

দিল্লি সরকার জারি করা একটি স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৬৩,১৫৫টি করোনা নমুনা টেস্ট করা হয়। দিল্লিতে মোয় সংক্রমিতের সংখ্যা দাঁড়ায় ১৪,১৫,২১৯। এর মধ্যে ১৩,৬০,৯৮৮ জন রোগী করোনামুক্ত হয়ে গিয়েছেন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩০৮। এর মধ্যে ১৮,০৬০ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের মধ্যে সঠিক সময়ে সঠিকভাবে লকডাউনের সিদ্ধান্ত নেওয়ায় দিল্লিতে করোনার সংক্রমণে রাশ টানা সম্ভব হল। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ১৮-৪৪ বছর বয়সীদের জন্য করোনা টিকাদান বন্ধ রাখা হয়েছে। কারণ টিকাকেন্দ্রগুলিতে ভ্যাকসিন সরবরাহ অপ্রতুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+