বছরের উষ্ণতম দিন, মার্চেই স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বাড়ল তাপমাত্রা
বছরের উষ্ণতম দিন, মার্চেই স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বাড়ল তাপমাত্রা
মার্চ মাসেই বছরের উষ্ণতম দিন কাটাল রাজধানী দিল্লি। স্বাভাবিকের চেয়ে এক ধাক্কায় ১০ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। ২০২১ সালে খুব তাড়াতাড়িই শীত পড়েছিল দিল্লিতে। অক্টোবর মাস থেকেই বেশ গরম চাদর গায়ে দিয়ে হয়েছে সেখানকার বাসিন্দাদের। ২০২২-র গরমটা শুরুও হল ঠিক সেই ভাবেই। গরমও তাড়াতাড়ি বাড়তে শুরু করে দিয়েছে।

উষ্ণতম দিন
মার্চ মাসেই বছরের উষ্ণতম দিন দিল্লিতে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াসে। ৪০ ছুঁই ছুঁই অবস্থা। দিল্লির কয়েকটি জায়গায় আবার ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। দিল্লির নারেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। দিল্লির লোধি রোড, গুরুগ্রাম, আয়ানগড়, নজফগড়, পিতামপুরায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪২ ডিগ্রি সেলসিয়ােসর কাছাকাছি ঘোরাফেরা করছে। সফদরজঙ্গের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২২.২ ়িডগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ১৭ থেকে ৭০ শতাংশের কাছাকাছি।

মার্চেই চড়া পারদ
মার্চ মাসের প্রথম থেকেই পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রের একাধিক জায়গায় এখন থেকেই তাপপ্রহবাহ শুরু হয়ে গিয়েছে। দিল্লিতেও যে তাপমাত্রা এত তাড়াতাড়ি বেড়ে যাবে তা অনেকেই আঁচ করতে পারেননি। আইআমডির আবহাওয়া বিদরা দাবি করেছেন মার্চ মাসে বৃষ্টি না হওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লিতে অন্যান্যবার মার্চ মাসে ১৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়। সেটা এবার একেবারেই হয়নি বললেই চলে। সেকারণে আরও তাপমাত্রা বেড়ে গিয়েছে। গত বছর মার্চ মাসের ৩০ তারিখে দিল্লির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। এবছর তার আগেই সেই তাপমাত্রায় পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লি। তারপরেও গতবারের তাপমাত্রা মার্চ মাসে ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়া ১৩ বছরে প্রথম ছি বলে দাবি করেছিলেন আবহাওয়াবিদরা।

বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রাও
গরম পড়লে সর্বোচ্চ তাপমাত্রা তো বাড়েই তার সঙ্গে পাল্লা দিয়ে যে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়তে শুরু করবে সেটা প্রথমে বোঝা যায়নি। গত রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলিয়াস। সেটা এক সপ্তাহের মধ্যে হু হু করে বাড়তে শুরু করেছে। সোমবার সেই তাপমাত্রা বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াসে(সর্বনিম্ন) পৌঁছে গিয়েছে। যার জেরে তীব্র গরম অনুভূত হতে শুরু করেছে। মার্চ মাসে এমন গরম আগে কখনও পড়েনি।

তাপ প্রবাহ শুরু
তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে গেলেই তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়। পশ্চিমের রাজ্যগুলির একাধিক জায়গায় ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। এবার কি সেই তালিকায় নাম লেখাতে চলেছে রাজধানী দিল্লিও। তাপমাত্রার অবস্থার উপরে লাগাতার নজর রেখে চলেছেন আবহাওয়াবিদরা। মার্চ মাসেই সেই পরিস্থিতি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েেছ বলে মনে করছেন গবেষকরা।












Click it and Unblock the Notifications