লিঙ্গ-সমতা ও পরিশ্রুত পানীয় জলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকায় শেষ নাম দিল্লি

লিঙ্গ-সমতা ও পরিশ্রুত পানীয় জলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকায় শেষ নাম দিল্লি

দেশের রাজধানী দিল্লিতে অভাব রয়েছে পরিশ্রত পানীয় জলের এমনই রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ৷ সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির একটি তালিকা প্রকাশ করেছে NITI Aayog, স্থায়ী উন্নয়নের নিরিখে এই তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের রাজধানী হওয়া সত্ত্বেও দিল্লি এই তালিকার একদম নীচে স্থান পেয়েছে পরিশ্রুত পানীয় জল, লিঙ সমতায়, দায়বদ্ধ ব্যবহার ও উৎপাদন, স্যানিটাইজেশনের বিষয়গুলিতে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জীবনযাত্রার মান পর্যালোচনায় ১৬ টি স্তম্ভ রেখেছে নীতি আয়োগ৷ যার অন্তত চারটিতে সবচেয়ে খারাপ স্কোর করেছে দিল্লি৷ অথচ দিল্লির আমআদমী সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিই ছিল ফ্রি প্ররিশ্রুত পানীয় জল৷

লিঙ্গ-সমতা ও পরিশ্রুত পানীয় জলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকায় শেষ নাম দিল্লি

নীতি আয়োগের উন্নয়ন সূচকে কোনটিতে কত স্কোর দিল্লির?

পরিশ্রুত পানীয় জলে ১০০ র মধ্যে ৬১ পেয়েছে দেশের রাজধানী। লিঙ সমতায় ৩৩, দায়বদ্ধ ব্যবহার ও উৎপাদনে ৫০ এবং স্যানিটাইজেশনে ৬১ পেয়েছে আপের শাসনে থাকা দিল্লি। এগুলোতে খারাপ স্কোর পেলেও দারিদ্র্য দূরীকরণ ৮১, স্বাস্থ্যে ৯০, সাশ্রয়ী ও নির্মল শক্তির ব্যবহারে ১০০, ভূমিতো জীবনযাত্রার মানে ৮১ পেয়ে কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে নেতৃত্ব স্থানে রয়েছে দিল্লি। গতবছর নীতি আয়োগের উন্নয়সূচকে দিল্লির মোট গড় ছিল ৬০ এবার তা বেড়ে হয়েছে ৬৮। যেখানে দেশের কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মোট গড় ৬৬৷

লিঙ সমতায় কেন পিছিয়ে পড়ল দিল্লি?

ছ'টি বিষয়ের উপর ভিত্তি করে লিঙ সমতা গণনা করা হয়।
১)জন্মের সময় লিঙ্গ অনুপাত
২) প্রতি ১০০০০০ মহিলা জনসংখ্যার উপর মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার
৩) মেয়েদের নিয়মিত মজুরি, বেতনভোগী কর্মচারীদের মধ্যে নারী-পুরুষ গড় বেতনের অনুপাত।
৪) প্রতি লক্ষ মহিলায় যারা স্বামী বা তার আত্মীয়দের দ্বারা শারীরিক নিগ্রহ।
৫) কেন্দ্রশাসিত অঞ্চল আইন পরিষদের মোট আসনের কত শতাংশে নির্বাচিত মহিলারা।
৬) মহিলা পুরুষ শ্রমে অংশগ্রহণের হারের অনুপাত (এলএফপিআর) (১৫-৫৯ বছর)
৭) শিল্প, উদ্ভাবন এবং অবকাঠামোতে মহিলাদের যোগদান ও পারফরম্যান্সের অনুপাত৷ যেটি দিল্লির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ১০০ থেকে ৬০-এ নেমে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+