দিল্লির ভোট আপের পক্ষে, তবে বিজেপির বিরোধিতায় নয়
নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : দিল্লির চিত্রটা মোটামুটি পরিষ্কার। ঝাড়ু দিয়ে পদ্ম প্রায় সাফ করে দিয়েছে দিল্লি। কারও সমর্থন ছাড়াই এবার দিল্লিতে সরকার গড়তে কোনও বাধা নেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এই হার বিজেপির কাছে অবশ্যই বড় ধাক্কা। দলের অন্তর্দর্শনের যে প্রয়োজন রয়েছে তা বুঝেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির অবশ্য বলছে, এই পরিস্থিতির থেকেই শিক্ষা নিয়ে নিজেদের আগামী নির্বাচনগুলির জন্য তৈরি করবে, মূলত বিহার নির্বাচনের জন্য।
বিজেপির জাতীয় মুখপাত্র জিভিএল নরসীমা রাও ওয়ানইন্ডিয়াকে জানিয়েছেন, এই ফলকে বিজেপির বিরুদ্ধে নেতিবাচক ভোট বলে যেন কখনওই কেউ মনে না করেন।

নেতিবাচক ভোট নয়
রাওয়ের মতে দিল্লির মানুষ আম আদমি পার্টির পক্ষে ভোট করেছে, আপকে ভোট দিয়েছে। এটা আপের পক্ষে বাস্তবিকউ ইতিবাচক পদক্ষেপ। তা বলে কেউ যদি বলে আসলে এই ভোট বিজেপির বিরুদ্ধে দেওয়া হয়েছে তা মানতে পারব না।
দিল্লির ভোটে মানুষ এসে বিজেপির বিরোধিতা করবে বলে আপকে ভোট দেয়নি। ভোট দিয়েছে শুধু আপকে দেখেই।
এর পিছনের তত্ত্ব কী?
এই বিশাল হারের আসল কী কারণ তা এখনও দল ঠাহর করে উঠতে পারেনি বলে জানিয়েছেন নরসীমা রাও। এই বিষয়টি নিয়ে অবশ্যই দলের মধ্যে আলোচনা হবে,অন্তর্দর্শনেরও প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে দেখে মনে হচ্ছে আম আদমি পার্টি স্পষ্টভাবে জয়ী দল। কিন্তু বিজেপির বিপক্ষে কী গেল, কোন জায়গাটা ভুল হয়ে গেল দলের পক্ষে সে জায়গাটা এখনই বলতে পারব না। তবে এটা ঠিক এই ভোট আপের সমর্থনে বিজেপির বিপক্ষে নয়।












Click it and Unblock the Notifications