দিওয়ালি শেষ হতেই পাঁচ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিল দিল্লির দূষণ! আতঙ্ক বাড়াচ্ছে সরকারি তথ্য

সমস্ত রেকর্ড তছনছ করে দিল দিল্লির দূষণ! গত কয়েক বছর ধরে দিল্লির দূষণ কার্যত উদ্বেগের জায়গাতে পৌঁছে গিয়েছে। তবে দিওয়ালী মিটতেই দিল্লির দূষণ সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। তথ্য বলছে, আজ শুক্রবার সকাল থেকেই কালো ধোঁয়াতে ঢাকা ছ

সমস্ত রেকর্ড তছনছ করে দিল দিল্লির দূষণ! গত কয়েক বছর ধরে দিল্লির দূষণ কার্যত উদ্বেগের জায়গাতে পৌঁছে গিয়েছে। তবে দিওয়ালী মিটতেই দিল্লির দূষণ সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। তথ্য বলছে, আজ শুক্রবার সকাল থেকেই কালো ধোঁয়াতে ঢাকা ছিল আকাশ।

 আতঙ্ক বাড়াচ্ছে সরকারি তথ্য

Central Pollution Control Board এদিন সারাদিনের যে দূষণের মাত্রা মেপেছে তা সর্বকালীন বেশি। পরিবেশবিদরা বলছেন, দিল্লিতে দূষণে গত পাঁচ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও আতসবাজি পোড়ানো, প্রতিকূল আবহাওয়া ও প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানোর উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে দিল্লিতে এর আগেও চূড়ান্ত বাজে বায়ু দূষণের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু তা কেউ না মানার ফল ভোগ করছে দিল্লির মানুষ। শুক্রবার সকালে দিল্লির বায়ুর মান সূচক (‌একিউআই)‌ ছুঁয়েছে ‌৬০০-তে।

এছাড়াও পূর্ব দিল্লি, গাজিয়াবাদ ও নয়ডা সহ একাধিক এলাকায় শুক্রবার সকালে ৮০০-তে পৌঁছেছে বায়ুর মান। যদিও বেলা বাড়তে পরিস্থিতি আরও কিছুটা জটিল হয়।

প্রকাশিত খবর মোতাবেক, দিওয়ালির আগের দিন ২৪ ঘন্টাতে গড়ে Air Quality Index ছিল ৪৩৫। যেখানে ২০১৯ সালে ছিল ৩৬৮, ২০১৮ সালে ছিল ৩৯০, ২০১৭ সালে ছিল ৪০৩ এবং ২০১৬ সালে ছিল ৪৪৫। আর এই বছর দিওয়ালির দিন বায়ুর মান সূচক (‌একিউআই) ছুঁয়ে ফেলে ৩৮২। যেখানে ২০২০ সালে ছিল ৪১৪, ২০১৯ সালে ৩৩৭, ২০১৮ সালে ২৮১, ২০১৭ সালে ৩১৯ এবং ২০১৬ সালে ছিল ৪৩১ ছিল। তবে এদিন সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে।

উল্লেখ্য, সিস্টেম অফ এয়ার কোয়ালিটি ও ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (‌সফর)‌ অনুযায়ী, দিল্লির একাধিক এলাকায় একিউআই ৪০০ ছিল এবং বায়ুর মান খুবই খারাপ বিভাগে দাঁড়িয়েছিল। ইতিমধ্যেই দিল্লির আকাশ ধোঁয়াশায় ঢেকেছে। দিল্লি ও তার আশেপাশের এলাকা থেকে খবর পাওয়া যাচ্ছে অনেক মানুষেরই গলার সমস্যা এবং চোখ থেকে জল বেরনোর সমস্যা দেখা দিয়েছে।

অন্যদিকে ন্যাশনাল ক্যাপিটল রিজিয়ন (‌এনসিআর)‌ গুরুগ্রাম ও নয়ডায় খুব খারাপ বায়ু দূষণের বিভাগে রয়েছে, এই দুই জায়গার একিউআই যথাক্রমে ৩৮৯ ও ৩৮৫। সফর এ প্রসঙ্গে বলেছে, '‌খুব শান্ত স্থানীয় দিল্লির বাতাসের অবস্থা সামান্য বায়ুচলাচল সহ আগামী তিন দিনের জন্য প্রত্যাশিত যা দূষকদের জন্য প্রতিকূল হবে।'

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, দিল্লির আবহাওয়া সঙ্কটজনক। বাজি, খড় পোড়ানো ও অন্যান্য নানান উৎস থেকে নির্গত ধোয়া একত্রে মিলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+