Delhi Polls BJP Manifesto: মহিলাদের ২৫০০ টাকা মাসিক ভাতা, বিনামূল্যে LPG; বিজেপির দিল্লি-ইস্তাহারে কী চমক?
Delhi Assembly Election 2025: ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে রয়েছে নির্বাচন। তার আগে শুক্রবার প্রথম দফার ইস্তাহার (BJP Manifesto) প্রকাশ করল বিজেপি। সাংবাদিক বৈঠক থেকে দিল্লিবাসীর জন্য একাধিক প্রতিশ্রুতি জেপি নাড্ডার (JP Nadda)। ইস্তাহার প্রকাশের সঙ্গে সঙ্গেই দিল্লির শাসকদল আম আদমি পার্টিকেও (Aam Aadmi Party) তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
ক্ষমতায় এলে দিল্লির মহিলাদের জন্য মাসিক ২৫০০ টাকা ভাতা (Mahila Samridhi Yojana) দেওয়ার ঘোষণা বিজেপির। দিল্লির মহিলাদের জন্য বাস যাত্রা বিনামূল্যে দেওয়া হবে। প্রসূতিদের (Pregnant Woman) জন্য ২১ হাজার টাকা করে দেবে বিজেপি। দরিদ্র পরিবারের জন্য ৫০০ টাকা ভর্তুকিতে এলপিজি (LPG) দেওয়ার ঘোষণা করেছে বিজেপি। সংকল্পপত্রে হোলি ও দীপাবলিতে প্রত্যেক পরিবারকে ১টি করে বিনামূল্যে এলপিজি দেওয়ার ঘোষণাও করেছে বিজেপি।

আয়ুষ্মান ভারতের আওতায় প্রতি পরিবারকে ৫ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির তরফে। মূলত মহিলা, যুব ও প্রবীণ নাগরিকদের জন্যে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তাহারে। নাড্ডা বলেন, "দিল্লিতে কেন্দ্রের বিজেপি সরকারের যে প্রকল্প চলছে, তা আগের মতোই চলবে।" আপকে আপদ কটাক্ষ করে সমস্ত স্তরে দুর্নীতির অবসান ঘটানো হবে বলে আশ্বাস নাড্ডার।
নাড্ডার দাবি, ২০১৪ সালে ৫০০টি প্রতিশ্রুতির মধ্যে ৪৯৯টিই বিজেপি পূরণ করেছে। ২০১৯ সালে ফের লোকসভা ভোটে জিতে ২৩৫টির মধ্যে ২২৫টিই পূরণ করেছে বিজেপি। বাকিগুলিও বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে বলে দাবি করেন নাড্ডা। তাঁর কথায়, মহিলারাই আমাদের অগ্রাধিকার। উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারতের আওতায় শৌচালয় নির্মাণ করা হয়েছে। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশেও মহিলা সম্মান যোজনায় মাসিক ভাতা দেওয়া হচ্ছে।
এদিন বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মহিলা সমৃদ্ধি যোজনা। মাসিক ভাতা আড়াই হাজার টাকা দেওয়া হবে ওই প্রকল্পের আওতায়। গর্ভবতী মহিলাদের জন্যে ৬টি পৌষ্টিক কিট ও ২১ হাজার টাকা দেওয়া হবে। দিল্লি বিধানসভায় ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত যোজনা চালু করা হবে বলে জানান নাড্ডা। এমনকি, ওই প্রকল্পে ৫ লক্ষ টাকা অতিরিক্ত কভারেজের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
৬০ থেকে ৭০ বছর বয়সী প্রবীণ নাগরিকদের ২ হাজার থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়াও ৭০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষভাবে সক্ষমদের ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা পেনশন দেওয়া হবে। এছাড়াও অটল ক্যান্টিন যোজনার ঘোষণা করেছেন জেপি নাড্ডা। বস্তি ও কলোনি এলাকায় বসবাসকারীদের জন্য ৫ টাকায় খাবার দেওয়া হবে ওই যোজনার আওতায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications