Delhi polls 2025: দিল্লিতে প্রার্থীদের মধ্যে ৫ জনের সম্পত্তি ১০০ কোটির ওপর! সবথেকে ধনী প্রার্থী কোন দলের জানেন

দিল্লি বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে নির্বাচনী ইস্তেহার পেশ করেছে বিজেপি, আম আদমি পার্টি সহ অন্যান্য দল। এবার দিল্লি নির্বাচনে হতে চলেছে মূলত বিজেপি, আম আদমি পার্টির লড়াই। তবে ময়দানে পিছিয়ে নেই কংগ্রেসও। কোন বিধানসভা কেন্দ্র থেকে কে কে কোন দলের প্রার্থী হচ্ছেন ইতিমধ্যেই সামনে এসেছে সেই তালিকাও। তবে এর মধ্যে প্রার্থীদের নিয়ে সামনে এলো বেশ চমপ্রদ তথ্য!

বিধানসভা হোক কিংবা লোকসভা, যে কোনও নির্বাচনের আগেই প্রার্থীদের স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পর্কে বিস্তারিত জানাতে হয় নির্বাচন কমিশনকে। আর সেইসব তথ্যের উপর ভিত্তি করে দিল্লিতে এবারে লড়াইয়ের ময়দানে প্রার্থীদের মধ্যে সবথেকে বিত্তশালী প্রার্থীদের নাম প্রকাশ্যে এসেছে। এবার দিল্লি বিধানসভা নির্বাচনে বিভিন্ন দল থেকে লড়াই করছেন ৬৯৯ জন প্রার্থী। কিন্তু তাঁদের মধ্যেই শাকুর বাটি কেন্দ্রের প্রার্থী কর্নাইল সিং দিল্লি বিধানসভা নির্বাচনে সব থেকে ধনী প্রার্থী।

delhi election 2025

তবে কর্নাইল সিং কোন দলের প্রার্থী জানেন? ইনি হলেন শাকুর বাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস একটি প্রতিবেদনে প্রার্থীদের আর্থিক সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এনেছে। দিল্লি বিধানসভা নির্বাচনে সব প্রার্থীদের মধ্যে পাঁচজন প্রার্থী বিলিয়নেয়ার।

অর্থাৎ এইসব প্রার্থীদের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার ওপর। ধনী প্রার্থী হলেন কর্নাইল সিং, বিজেপি, শাকুর বস্তি আসন, মনজিন্দর সিং সিরসা বিজেপি, রাজৌরি গার্ডেন আসন, গুরচরণ সিং, কংগ্রেস, কৃষ্ণ নগর আসন, পরভেশ সাহেব সিং ভার্মা, বিজেপি, নয়াদিল্লি আসন এবং এ ধনবতী চান্দেলা আপ, রাজৌরি গার্ডেন আসন।

তবে দিল্লি বিধানসভা নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী বিজেপির কর্নাইল সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ শুনলে রীতিমত চোখ কপালে উঠবে। খবর অস্থাবর মিলিয়ে তাঁর ২৫৯.৬৯ কোটি টাকার সম্পত্তি। অন্যদিকে সমস্ত প্রার্থীদের দ্বারা ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৯৫২ কোটি টাকা। উল্লেখ্য, আগামী ৫ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। এবং ভোট গণনা আগামী ৮ই ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+