'ওঁরা চাইলে তাজমহলও বেচে দিতে পারেন! 'বিজেপিকে অল আউট আক্রমণ রাহুল গান্ধীর
ফের একবার দিল্লি বিধানসভা নির্বাচনের পারদ চড়িয়ে বিজেপিকে অল আউট আক্রমণ শানিয়ে নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ৬ ফেব্রুয়ারি শএষ হচ্ছে দিল্লিতে নির্বাচনী প্রচারের মেয়াদ। তার আগে, রাজধানীতে এদিন মনমোহন থেকে রাহুল, প্রিয়ঙ্কা, নরেন্দ্র মোদী নিজের নিজের প্রচারে ঝড় তুলেছেন। আর এমন রাজনৈতিক রথী মহারথীদের ভিড়ে ফের একবার নিজের চেনা ভূমিকায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী।

' তাজমহল বেচে দিতে পারেন'..
এদিন রাহুল গান্ধী বলেন, ' আদানি আর আম্বানি, এই দুটি নাম মনে রাখুন। এঁদের দ্বারাই সরকার চলে। কোনও প্রধানমন্ত্রীর দ্বারা সরকার চলে না। ' এরপরই বেকারত্ব নিয়ে মোদীকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'মেড ইন ইন্ডিয়া' নাম দিয়ে ভালো স্লোগান আনলেও মোদী একটিও কারখানা দেশে তৈরি করতে পারেননি। এমনকি কেন্দ্র, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, এয়ার ইন্ডিয়া সহ বহু সংস্থা বিক্রি করে দিচ্ছে। তিনি বলেন , 'চাইলে তাজমহলও এঁরা বেচে দিতে পারেন।'

আদানি ও মোদীকে জোড়া ফলায় আক্রমণ
এদিন দিল্লিতে প্রচার অভিযানে গিয়ে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী বলেন, ' আমি ভাবছিলাম আমি একটা তালিকা তৈরি করি, যা আদানিকে মোদীজি দিয়ছেন। এটার জন্য আমার ৪৫ মিনিট লাগবে। ' এভাবেই এদিন কর্পরেট কিং আদানি ও প্রধানমন্ত্রী মোদীকে এভাবেই আক্রমণ শানান রাহুল।

হিংসায় উস্কানি বিজেপির .. অভিযোগ রাহুলের
রাহুল গান্ধী এদিন দাবি করেন যে, যদি 'মেড ইন ইন্ডিয়া' সত্যিই লাগু হত, তাহলে ২ কোটি যুবক চাকরি পেত। কিন্তু ওঁরা (বিজেপি) শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষের দাঙ্গা লাগাতেই ব্যস্ত।'

নির্মলাকে 'ফাঁকা আওয়াজ' ঘিরে তোপ
এর আগে, ২০২০ বাজেট নিয়ে বিজেপির নির্মলা সীতারমনকে কটাক্ষ করেন রাহুল। কংগ্রেস নেতা বলেন, দীর্ঘ বাজেট ভাষণ হলেও পুরোটাই ' ফাঁকা আওয়াজ'। আর বিজেপির বিরুদ্ধে সেই কটাক্ষের পর এদিন রাহুল ফের একবার দিল্লি নির্বাচনে মোদীর বিরুদ্ধে তোপ দাগেন।












Click it and Unblock the Notifications