Delhi Accident: দুর্ঘটনা না খুন? মৃতার বান্ধবীর বয়ান রেকর্ড পুলিশের, আজ পরিবারের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়ালের

Delhi Accident: দুর্ঘটনা না খুন? ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ, আজ পরিবারের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়ালের

দিল্লি সুলতানপুরীর দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে দেখতে নারাজ পুলিশ। স্কুটিকে ধাক্কা মারার পর এক ঘণ্টা ধরে গাড়ির চাকার সঙ্গে পিষে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে। তাতেই আরও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। তদন্তকারীরা খোঁজ করছেন স্কুটিতে থাকা মহিলার সহযাত্রীর উপরে। এদিকে আজই ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসবে পুলিশের। তাতে অনেকটাই স্পষ্ট হবে ছবিটা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন।

দিল্লিতে বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা

দিল্লিতে বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা

রাজধানী দিল্লিতে বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা। দিল্লির সুলতানপুরীতে মধ্যরাতে একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। তারপরে সেই স্কুটিটি প্রায় এক ঘণ্টা ধরে গাড়ি চাকায় পিষে নিয়ে যায় চালক। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। স্কুটিটি চালাচ্ছিলেন এক ২০ বছরের তরুনী ১ জানুয়ারি মধ্যরাতে ঘটেছে দুর্ঘটনাটি। ১ ঘণ্টা ধরে স্কুটিটি গাড়ির চাকায় পিষে নিয়ে যাওয়ার পর গাড়ির চালক দেহটি টেনে বের করে রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয়।

খুন না দুর্ঘটনা

খুন না দুর্ঘটনা

দিল্লির সুলতানপুরীর দুর্ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা মানতে নারাজ পুলিশ। এর নেপথ্যে খুনের পরিকল্পনা লুকিয়ে রয়েছে বলে অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই মৃতার সঙ্গে যে বান্ধবী ছিলেন তাঁকে সন্দেহের তালিকায় রেখেছেন তদন্তকারীরা। দুর্ঘটনার আগে মৃতার সঙ্গে স্কুটিতে ছিলেন তাঁর বান্ধবী। তিনি স্কুটি থেকে নেমে যাওয়ার পরেই দুর্ঘটনা ঘটে। চোখের সামনে সেই দুর্ঘটনা দেখার পরেই সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন বান্ধবী। তদন্তে এমনই জানতে পেরেছে দিল্লি পুলিশ। দুর্ঘটনায় সামান্যই আঘাত পেয়েছিল অঞ্জলির বান্ধবী। চোখের সামনে বান্ধবীকে মরতে দেখেও পুলিশকে না জানিয়ে কেন সেখান থেকে সে পালিয়ে গেল তা নিয়েই সন্দেহ দানা বাঁধে পুলিশের। তারপরেই অঞ্জলির সেই বান্ধবীর বয়ান রেকর্ড করে তদন্তকারীরা।

গ্রেফতার পাঁচ

গ্রেফতার পাঁচ

ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গ্রামীণ সেবা অটোর চালক দীপক শর্মা(২৬), উত্তমনগর ব্যাঙ্কের কর্মী অমিত খান্না(২৫), স্প্যানিশ কালচারাল সেন্টারের সিপি কৃষ্ণন(২৭),হেয়ারড্রেসার মিঠুন(২৬),রেশন ডিলার মনোজ মিত্তল(২৭)। এই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছিল সেটি অমিত খান্নার বন্ধুর ছিল বলে জানা গিয়েছে। ধৃতরা দাবি করেছে তাঁরা জানতেই পারেনি যে তাঁদের গাড়ির চাকার সঙ্গে কয়েক কিলোমিটার পর্যন্ত স্কুটিটি পিষে গিয়েছে।

মৃতার বাড়িতে দিল্লির মুখ্যমন্ত্রী

মৃতার বাড়িতে দিল্লির মুখ্যমন্ত্রী

এদিকে নতুন বছরের প্রথম দিনেই দিল্লির বুকে এমন মর্মান্তিক দুর্ঘটনার তীব্র নিন্দা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজই তিনি মৃতা অঞ্জলি শর্মার বাড়িতে যাবেন বলে জানা গিয়েছে। মধ্যরাতে দিল্লির সুলতানপুরীতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ বছরের তরুণী অঞ্জলি শর্মার। তিনি অভিযোগ করেছেন, এমন মর্মান্তিক দুর্ঘটনা কীভাবে ঘটে। ১ জানুয়ারি মধ্যরাতে দিল্লির সুলতানপুরে তরুনীর স্কুটিতে ধাক্কা দেয় একটি গাড়ি। তারপর সেই স্কুটিটি ১৩ কিলোমিটার পর্যন্ত পিষে নিয়ে যায় গাড়িটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+