দিল্লিতে সিএএ বিরোধী সংঘর্ষে নিহত পুলিসকর্মীর মৃত্যু হয়েছে গুলিতে, প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট
দিল্লিতে সিএএ বিরোধী সংঘর্ষে নিহত পুলিসকর্মীর মৃত্যু হয়েছে গুলিতে, প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট
উত্তর পূর্ব দিল্লিতে হিংসায় পুলিস কর্মীর মৃত্যু হয়েছে গুলিতেই। ময়নাতদন্তের রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে। গতকাল উত্তরপূর্ব দিল্লির দয়ালপুর থানার কাছে সংঘর্ষের মধ্যেই গুলি লেগে মারা যান কনস্টেবল রতন লাল। গুলি লেগেই যে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করল ময়নাতদন্তের রিপোর্ট।

গুলিতেই মৃত্যু পুলিসকর্মীর
সোমবার দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলন হিংসাত্মক আকার নেয়। উত্তর-পূর্ব দিল্লিেত হিংসা নিয়ন্ত্রণে আনতে গিয়ে মৃত্যু হয় রতন লাল নামে এক পুলিস কনস্টেবলের। গুলিেতই পুলিসকর্মী মারা গিয়েছেন বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে। রতন লালের বা কাঁধ দিয়ে গুলিটি শরীরে প্রবেশ করেছিল। ময়নাতন্তের সময় ডান কাঁধে গুলিটি পাওয়া যায়।

৮ জনের মৃত্যু হয়েছে হিংসায়
গত তিন দিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত প্রায় শতাধিক। ইতিমধ্যে গুলি চালানোর অভিযোগে শাহরুখ নামে এক যুবককে গ্রেফতারও করেছে পুলিস। একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বহিরাগতরা এসে হিংসা ছড়াচ্ছে এলাকায় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নতুন করে হিংসা দিল্লিতে
আজ সকাল থেকে আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে উত্তর পূর্ব দিল্লিতে। একাধিক গাড়ি ভাঙচুর দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই খবর করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক সাংবাদিক। তঁাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত ১০০০ পুলিস কর্মী মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। মৌজপুর, জাফরাবাদ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।












Click it and Unblock the Notifications