Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rahul Gandhi: সংসদে ধাক্কাধাক্কি-হেনস্থার ঘটনায় আরও বিপাকে রাহুল গান্ধী, একাধিক ধারায় FIR রুজু দিল্লি পুলিশের

Rahul Gandhi: সংসদে বিজেপি সাংসদদের ধাক্কা ও হেনস্থার ঘটনায় এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর (FIR) রুজু করল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির পার্লামেন্ট স্ট্রীট থানায় লোকসভার বিরোধী দলনেতার (LoP) বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের। সংসদ চত্বরে রাহুলের ধাক্কায় ২ বিজেপি সাংসদ আহত হন বলে অভিযোগ।

ভারতীয় ন্যায় সংহিতার ১১৭, ১২৫, ১৩১, ৩৫১ এবং ৩(৫) ধারায় রাহুলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Crime Branch) রাহুলের বিরুদ্ধে এই তদন্ত করবেন। এর আগে বৃহস্পতিবার বেলার দিকে রাহুলের বিরুদ্ধে সটান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এনডিএর (NDA) সাংসদরা।

RAHUL

বিজেপির অনুরাগ ঠাকুর, বাঁসুরী স্বরাজ ও টিডিপির এক সাংসদ মিলে এদিন দিল্লির পার্লামেন্ট স্ট্রীট থানায় (Parliament Street PS) গিয়ে রাহুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সংসদে ধস্তাধস্তি ও সাংসদকে শারীরিক হেনস্থার অভিযোগে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এনডিএর সাংসদরা।

বিজেপি সাংসদদের করা অভিযোগে ১০৯ ধারা অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগও (Attempt to Murder) করা হয়েছিল। যদিও দিল্লি পুলিশের এফআইআরে ১০৯ ধারায় রাহুলের বিরুদ্ধে কোনও মামলা দেওয়া হয়নি। তবে ১১৭ ধারায় ইচ্ছাকৃত কাউকে গুরুতর আঘাত করার অভিযোগ রয়েছে রাহুলের বিরুদ্ধে।

এদিকে আম্বেদকর ইস্যুতে সংসদ চত্বরে এনডিএ ও ইন্ডির তুমুল ধস্তাধস্তির পর কড়া নির্দেশিকা জারি করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (OM Birla)। এখন থেকে সংসদ ভবনের গেটে কোনও সাংসদ বা রাজনৈতিক দল প্রতিবাদ প্রদর্শন করতে পারবেন না (Protests Banned)। সংসদ ভবনের সব গেটেই প্রতিবাদ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি স্পিকারের।

বৃহস্পতিবার সংসদে ধাক্কাধাক্কি নিয়েও তরজায় পৌঁছয় কংগ্রেস বিজেপি। ধাক্কার পাল্টা ধাক্কা দেওয়ার দাবিতে চরমে ওঠে সংঘাত। বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন নাগাল্যান্ডের বিজেপির মহিলা সাংসদ। পাল্টা বিজেপির বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+