দিল্লিতে টুইটার অফিসে পুলিশের হানা, সম্বিতের টুইটের পর তুমুল চাঞ্চল্য
সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটারের গুরুগ্রাম অফিসে এদিন তল্লাশিতে পৌঁছয় দিল্লি পুলিশের একটা হাই প্রোফাইল টিম। সেখানের লাডো সারাইতে রীতিমতো চাঞ্চল্য দেখা গিয়েছে এই তল্লাশি নিয়ে। জানা গিয়েছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এই অপারেশন চালিয়েছে।

(প্রতীকী ছবি)
প্রসঙ্গত, এর আগে কয়েকজন ভারতীয় রাজনীতিবিদের কোভিড সংক্রান্ত টুইটকে ম্যানিপুলেটেড মিডিয়া বলে সামনে আনে টুইটার। এদিকে, কয়েকদিন আগেই বিজেপি নেতা সম্বিত পাত্রের একটি পোস্টকে ম্যানিপুলেটেড মিডিয়া আখ্যায় ভূষিত করে টুইটার । তারপরই টুইটারের কাছে নোটিস পৌঁছয় সরকারের তরফে। এদিকে দেখা যায়, সম্বিত পাত্রের যে পোস্ট নিয়ে এত বিতর্ক , সেই পোস্টটি টুইটার থেকে সরে গিয়েছে। প্রশ্ন ওঠে ওই পোস্ট টুইটার সরিয়েছে, নাকি সম্বিত নিজেই সরিয়েছেন। এই বিভ্রান্তির মধ্যেই চলে এদিনের তল্লাশি অভিযান।
কয়েক দিন ধরে বিজেপি বনাম কংগ্রেস এই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বিজেপির দাবি, মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কংগ্রেস এক টুলকিটের সাহায্য নিয়েছে। যে টুলকিট বিজেপি হাতে পেয়েছে বলে দাবি করে টুইট করেন সম্বিত পাত্র। এরপরই কংগ্রেস স্মৃতি ইরানি, জেপি নাড্ডা সহ সম্বিত পাত্রের বিরুদ্ধে এই ইস্য়ুতে এফআইআর দায়ের করে। কংগ্রেসের দাবি এই টুলকিট ভুয়ো। তারপরই গত বছর থেকে লাগু হওয়া ম্যানিপুলেটেড মিডিয়া পলিসি অনুযায়ী সম্বিত পাত্রের টুইটকে ফ্ল্যাগ করে টুইটার। এরপরই শুরু তল্লাশি।












Click it and Unblock the Notifications