দিল্লিতে উৎসবের মরশুমে নাশকতার ছক জঙ্গিদের! চরম তৎপরতায় পুলিশ

দিল্লিতে উৎসবের মরশুমে নাশকতার ছক জঙ্গিদের! চরম তৎপরতায় পুলিশ

একদিকে জম্মু ও কাশ্মীরে প্রবল গতিতে চলছে ধরপাকড় । উপত্যকার বুকে স্কুলে ঢুকে দুই শিক্ষককে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এরপর থেকেই কাশ্মীর উপত্যকা জুড়ে প্রবল গতিতে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেখানে ৫৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, তৎপরতা দেখা যাচ্ছে, দিল্লিতেও। ইতিমধ্যেই দিল্লিতে শুরু হয়ে গিয়েছে, এই ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক।

 দিল্লিতে সতর্কতা জারি

দিল্লিতে সতর্কতা জারি

এদিকে, দিল্লিতে জারি হয়ে গিয়েছে সতর্কতা। রাজধানীর বুকে উৎসবের মরশুমে জঙ্গি হামলার সম্ভাবনার খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। সন্ত্রাসবাদীদের এই ছক ফাঁস হতেই সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা ইতিমধ্যেই এই ইস্যুতে বৈঠক করেছেন উচ্চপদস্থ কর্তাদের সাথে।

কোন স্ট্র্যাটেজিতে দিল্লি পুলিশ?

কোন স্ট্র্যাটেজিতে দিল্লি পুলিশ?

দিল্লি জুড়ে অবাধ মানুষের আনাগোনা। নিত্যদিনের ভিড়। এরমধ্যে মিলেছে , করোনা পরিস্থিতিতে জঙ্গি হামলার টিপ। তবে ,এই হামলার ছকে কোন কোন মূল পান্ডারা রয়েছেন, তা নিয়ে বহু সওয়াল তৈরি হয়েছে। আর তার খোঁজ নিতেই দিল্লি পুলিশ স্থানীয়দের দিয়ে জঙ্গিদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। পুলিশ সূত্রের খবর, দিল্লিতে বসে কোনও একটি এলাকায় স্থানীয়দের মদত নিয়ে সন্ত্রাসবাদী হামলা চালানোর চেষ্টায় রয়েছে জঙ্গিরা। আর সেই সংবাদ পেয়েই কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করে স্থানীয় দুষ্কৃতিদের ডেরাকে টার্গেটে রেখে এগিয়ে যাচ্ছে পুলিশ।

 পুলিশ কমিশনার কী বলছেন?

পুলিশ কমিশনার কী বলছেন?

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন যে, স্থানীয় গ্য়াংস্টার , সমাজবিরোধী , অপরাধীদের থেকেই এই নাশকতার খোঁজ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে দিল্লি পুলিশ। এদিকে, জানা গিয়েছে কাশ্মীরে সদ্য টার্গেটেড কিলিং এর ঘটনার জেরে, দিল্লি থেকে বিশেষ অফিসারদের পাঠিয়েছে আইবি। এদিন সকালেই এনআইএ-র তরফে কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলে। ফলে কাশেমীরের ১৬ টি এলাকা তল্লাশি চালিয়ে বহু তথ্যের কিনারা করতে পেরেছে প্রশাসন বলে খবর।

 দিল্লিতে স্ক্যানারে কারা?

দিল্লিতে স্ক্যানারে কারা?

এদিকে, দিল্লিতে গাড়ির চালক, গাড়ির দালাল, রাসায়নিক বিক্রেতাদের মধ্যে অনেকেই আপাতত পুলিশের স্ক্যানারে রয়েছে। তাঁদের দোকান বা এলাকা থেকে কোন কোন জিনিসের সরবরাহ হয়েছে তা নজরে রাখছে পুলিশ। ফলে রাজধানী জুড়ে এখন তুঙ্গে নিরাপত্তা। এদিকে কাশ্মীরেও জঙ্গি শিবিরের পর্দাফাঁস করতে তৎপর এনআইএ। কাশ্মীরের বুকে কয়েকদিন আগেই এক নৃশংস সন্ত্রাসবাদী হামলা হয়। সেখানে স্কুলের ভিতরে ঢুকে দুই হামলা চালায় জঙ্গিরা। যে ঘটনার পর তুমুল তোলপাড় শুরু হয় ঘটনা ঘিরে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+