করোনা মহামারীর মাঝেই দিল্লিতে হতে পারে জঙ্গি হামলা! জনমানবহীন রাস্তায় টার্গেট কে?
করোনা ভাইরাসের প্রকোপে দেশে সংক্রমিতের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে পুলিশ। নিজেদের সুরক্ষার চিন্তা না করে দিনরাত কাজ করে যাচ্ছে জনগণের হিতে। এরই মধ্যে দি্ললির নিজামুদ্দিনের ঘটনা সামনে আসতেই আরও তৎপরতা দেখা গিয়েছে দিল্লি পুলিশের মধ্যে।

গোয়েন্দা সূত্রে খবর ...
তবে দিল্লি পুলিশের এই রাস্তায় নেমে কঠোর পরিশ্রমের মাঝেই তাদের উপর আছড়ে পড়তে পাড়ে আরও বড় ঝড়। গোয়েন্দা সূত্রে খবর, দিল্লির রাস্তা যখন জন-মানবহীন রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, ঠিক তখনই তাদের উপর হতে পারে জঙ্গি হামলা।

টার্গেট : পিকেট ও ব্যারিকেডে নিযুক্ত পুলিশ
জানা গিয়েছে, দিল্লি জুড়ে যেসব পিকেট ও ব্যারিকেডে নিযুক্ত রয়েছেন পুলিশকর্মীরা, সেখানেই হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা। করোনা ভাইরাসের লকডাউনের জেরে ফাঁকা রাস্তার ঘাটের এই সুযোগ নিতে জঙ্গিরা তৈরি হচ্ছে বলেও জানা গিয়েছে।

দিল্লির পরিস্থিতি সামাল দিতে কঠোর পরিশ্রম
দেশে ১৬৩৭ জনের শরীরে এখনও এই ভাইরাস রয়েছে। ১৩৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে তিন বিদেশি-সহ ৪১। দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পর থেকেই করোনা সংক্রমণ সামাজিক ভাবে ছড়িয়ে যাওয়ার ভয় দেখা দিয়েছে সবার মনে। এই পরিস্থিতিতে দিনরাত কাজ করে যাচ্ছে দিল্লি পুলিশ।

নিজামুদ্দিন থেকে ২৩৬১ জনকে বের করা হয়েছে
গত ১২ ঘণ্টায় গোটা দেশে নতুন করে ২৪০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। এর মধ্যে গত ৩৬ ঘণ্টায় দিল্লির নিজামুদ্দিন থেকে ২৩৬১ জনকে বের করে আনা হয়েছে। আর এই সব কাজই করছে দিল্লি পুলিশ।












Click it and Unblock the Notifications