সোশ্যাল মিডিয়ায় প্রচারে 'ঘৃণা', দিল্লি পুলিশের নিশানায় সাংবাদিক থেকে রাজনৈতিক নেতা
নবীকে (Prophet Mohammad) নিয়ে বহিষ্কৃত বিজেপি (BJP) নেত্রীর নূপুর শর্মার (Nupit Sharma) বিতর্কিত মন্তব্য এবং তার পরবর্তী সময়ে তার বহিষ্কারের পরেও থেমে নেই সোশ্যাল মিডিয়া। সেখানে নানা ধরনের প্রচার চলছে। তার মধ্যে রয়েছে
নবীকে (Prophet Mohammad) নিয়ে বহিষ্কৃত বিজেপি (BJP) নেত্রীর নূপুর শর্মার (Nupit Sharma) বিতর্কিত মন্তব্য এবং তার পরবর্তী সময়ে তার বহিষ্কারের পরেও থেমে নেই সোশ্যাল মিডিয়া। সেখানে নানা ধরনের প্রচার চলছে। তার মধ্যে রয়েছে ঘৃণাসূচক বার্তাও। এব্যাপারে দিল্লি পুলিশের (Delhi Police) তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। বুধবার দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, এব্যাপারে বেশ কিছুজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাদের আরও অভিযাদ এরা বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে। পরিস্থিতি এমন হচ্ছে যে শান্তি বজায় রাখাই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে।

দিল্লি পুলিশের তালিকায় যাঁরা
সোশ্যাল মিডিয়ায় ধৃণার প্রচার নিয়ে দিল্লি পুলিশের বিশেষ সেল ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন ইউনিট এব্যাপারে মামলা নথিভুক্ত করেছে। এদের মধ্যে রয়েছেন দিল্লি বিজেপি মিডিয়া ইউনিটের সাসপেন্ডেড নেতা নবীন জিন্দাল, পিস পার্টির মুখপাত্র শাদাব চৌহান। রয়েছেন সাংবাদিক সাবা নাকভি, হিন্দু মহাসভার পূজা শাকুন পাণ্ডে, রাজস্থানের মৌলানা মুফতি নাদিম, আবদুর রহমান, অনিল কুমার নীমা এবং গুলজার আনসারি।

একই ধারায় মামলা
বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা এবং অন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যাঁদের বিরুদ্ধে ঘৃণার প্রচার করার অভিযোগ আনা হয়েছে, সবার বিরুদ্ধেই একই ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ম নির্বিশেষে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের এক কর্তা।

দিল্লি পুলিশের বিবৃতি
দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, তাদের তদন্তকারী দল, অভিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার খতিয়ে দেখবে। সেখানে ভুল কিংবা ভুয়ো তথ্য পরিবেশন, সাইবার স্পেসে অস্থিরতা তৈরি করার সোশ্যাল মিডিয়ায়র ভূমিকা তদন্ত করে দেখবে। সোশ্যাল মিডিয়ায় এইসব প্রচারে দেশের ওপরে কোনও প্রভাব ফেলছে কিনা তাও দেখা হবে।
|
সোশ্যাল মিডিয়া থেকে আপাতত দূরে সাবা
এদিকে এইকাণ্ড শুরু হওয়ার পরে সাংবাদিক সাভা নাকভি সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন, কিছু সময়ের জন্য তাঁর সোশ্যাল মিডিয়া বন্ধ থাকবে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কোনও কিছুই এখন বলেননি সাবা।












Click it and Unblock the Notifications