শারজিল ইমামকে মূল ষড়যন্ত্রী উল্লেখ করে জামিয়া হিংসার চার্জশিট দিল্লি পুলিসের
শারজিল ইমামকে মূল ষড়যন্ত্রী উল্লেখ করে জামিয়া হিংসার চার্জশিট দিল্লি পুলিসের
জামিয়া মিলিয়ায় সিএএ বিরোধী হিংসার ঘটনায় চার্জশিট দিল পুলিস। চার্জশিটে উল্লেখ করা হয়েছে জেএনইউ ছাত্র সারজিল ইমামের নাম। জামিয়ায় সিএএ বিরোধী আন্দোলনে প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে চার্জশিটে। প্রসঙ্গত উল্লেখ্য শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম উদ্যোগী ছিলেন সারজিল।

চার্জশিট শারজিলের নাম
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী আন্দোলনে হিংসার ঘটনায় চার্জশিট দিল দিল্লি পুলিস। চার্জশিটে শারজিল ইমামের নাম উল্লেখ করা হয়েছে। জামিয়ার সিএএ বিরোধী আন্দোলনেৎ উষ্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিস চার্জশিটেও তার বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছে। ১৫ ডিসেম্বর জামিয়ায় সিএএ বিরোধী হিংসাত্মক করে তোলার জন্য প্ররোচনা মূলক বক্তব্য রেখেছিল শারজিল। চার্জশিটে পুলিস এমনই উল্লেখ করেছে। জেএনইউ-র ছাত্র শারজিলকে পাটনা থেকে গ্রেফতার করেছিল পুলিস। তাকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে দিল্লি পুলিসের।

চার্জশিটে একাধিক ধারা
দিল্লি পুলিস জামিয়ার চার্জশিটে একাধিক ধারা দিেয়ছে। ৩০৭(খুনের চেষ্টা), ১৪৭(হিংসা ছড়ানোর অপরাধ), ১৪৮(মারণাস্ত্র নিয়ে হিংসা ছড়ান), ১৪৯(বেআইনি জমায়েত),১৮৬(পুলিসের পছ আটকানো),৩৫৩( পুলিসকে হেনস্থা), ৩৩২( পুলিসকে আঘাত করা) এবং ৪২৭(ভাঙচুরের উদ্দেশ্য) ধারায় চার্জশিট তৈরি করা হয়েছে। জামিয়ার সিএএ বিরোধী প্রতিবাদীরা পুলিসের ২টি গাড়ি এবং ৪টি বাস পুড়িয়ে দিয়েছিল। পুলিসের সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষে দুই পক্ষের মোট ৬০ জন আহত হয়েছিলেন।

চার্জশিটে ১০০ জনের বয়ান উল্লেখ করা হয়েছে
পুলিস চার্জশিটে ১০০ জন প্রত্যক্ষদর্শীর বয়ান উল্লেখ করেছে। এছাড়া সিসিটিভি ফুটেজের তথ্যও দেওয়া হয়েছে। কয়েকদিন আগে জামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিসের লাঠিচার্জের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে দিল্লি পুলিসের পক্ষ থেকে আনকাট ভিডিও প্রকাশ করে দেখানো হয়, তাতে দেখা গিয়েছে ছাত্ররা পাথর হাতে নিয়ে ল্যাবরেটরিতে লুকিয়ে ছিল। তাদের ধরতেই পুলিস ল্যাবরেটরিতে ঢোকে।












Click it and Unblock the Notifications