‌জেএনইউতে হামলাকারী তরুণীর পরিচয় প্রকাশ করল দিল্লি পুলিশ

‌জেএনইউতে হামলাকারী তরুণীর পরিচয় প্রকাশ করল দিল্লি পুলিশ

৫ জানুয়ারি রবিবার রাতে জেএনইউ হামলায় যে এক তরুণীও সামিল ছিল, তা ভিডিও ফুটেজে প্রথম প্রকাশ করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। এরপরই দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌ ওই তরুণীকে সনাক্ত করল।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী চেক শার্ট পরে ছিলেন, হাল্কা নীল রংয়ের ওড়নায় মুখ ঢাকা ছিল এবং হাতে লাঠি, ভিডিওতে এরকমভাবেই তাকে দেখা গিয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলেই জানা গিয়েছে। যদিও তার নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। জেএনইউয়ের হামলার সঙ্গে জড়িত থাকার কারণে দিল্লি পুলিশ ওই তরুণীকে নোটিশ পাঠাবে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, '‌মুখ ঢাকা ওই মহিলাকে সনাক্ত করতে পেরেছে সিট, যে জেএনইউ হামলার সঙ্গে জড়িত ছিল। সে দিল্লি বিশ্ববিদ্যালয়ের। তাকে শীঘ্রই নোটিশ পাঠিয়ে তদন্তে সহযোগিতার জন্য ডাকা হবে।’

সর্বভারতীয় সংবাদমাধ্যমের জেএনইউ টেপ

সর্বভারতীয় সংবাদমাধ্যমের জেএনইউ টেপ

জেইনইউয়ের দ্বিতীয় ভিডিওতে দেখা গিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজের কোমল শর্মা একজন এবিভিপি সদস্য। ইনস্টাগ্রামে ওই ছাত্রীরই এক সিনিয়র তার পরিচয় প্রকাশ্যে আনে। ওই ব্যক্তির দ্বারা আপলোড করা অডিওতে শোনা যাচ্ছে যে কোমল তাঁকে তার পরিচয় ফাঁস না করার অনুরোধ করছে, কারণ তার ছবি ভাইরাল হয়ে যাবে। এ সবই ধরা পড়েছে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের তদন্তে। তদন্তে জানা গিয়েছে, কোমলের পরিচয় ফাঁস করে জেএনইউয়ের প্রথম বর্ষের ছাত্র ও এবিভিপি সদস্য অকশত অওয়াস্তি। ওই ছাত্রই সংবাদমাধ্যমের কাছে জেএনইউ হামলায় জড়িত কোমলের পরিচয় সামনে আনে।

জেএনইউ হামলার সঙ্গে কোমল কিভাবে জড়ালো

জেএনইউ হামলার সঙ্গে কোমল কিভাবে জড়ালো

জেএনইউ হামলার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কোমল শর্মা চেক শার্ট পরে মুখ ঢেকে রয়েছে। হাতে লাঠি নিয়ে জেএনইউ হস্টেলের করিডরে অন্য মুখ ঢাকা হামলাকারীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কোমলের ফেসবুক অ্যাকাউন্টেও এবিভিপি সদস্য বলে উল্লেখ রয়েছে। চিহ্নিত করা গিয়েছে আরও ৮ আক্রমণকরীদের।

তদন্তের জন্য আরও ৪৯ জনকে নোটিশ

তদন্তের জন্য আরও ৪৯ জনকে নোটিশ

দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে যে অকশত অওয়াস্তি ও রোহিত শাহ সহ ৪৯ জনকে নোটিশ পাঠানো হয়েছে এই মামলার তদন্তে সহায়তা করতে। অওয়াস্তি উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এবং রোহিত দিল্লির মুনরিকাতে থাকেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই দুই ছাত্রকেই নোটিশ পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+